
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদভাবে ব্যবহার করতে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে নিয়মিতভাবে লগইন কার্যকলাপ পর্যালোচনা করা প্রয়োজন। নিজের অ্যাকাউন্টে কেবল আপনিই লগইন করছেন কি না, তা এর মাধ্যমে নিশ্চিত করা যায়। আপনার অ্যাকাউন্টে অন্য কেউ লগইন করছে কি না, তা-ও বোঝার পাশাপাশি সেই সব ডিভাইস থেকে লগআউট করার সুযোগও দেয় ইনস্টাগ্রাম।
আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগইন আছে সেই তথ্য অ্যান্ড্রয়েড, আইওএস স্মার্টফোন বা কম্পিউটার থেকে সহজেই জানা যায়। এটি জানতে সময় লাগে মাত্র কয়েক মিনিট।
অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহার করে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. ডান পাশের নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. প্রোফাইল পেজের ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার আইকোন বা তিনটি আনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি পেজ চালু হবে।
৪. এই পেজ থেকে ‘অ্যাকাউন্ট সেন্টার’-এ প্রবেশ করুন।
৫. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ‘সিকিউরিটি চেকস’ ট্যাবসের নিচে ‘হোয়্যার ইউ আর লগড ইন’ অপশনে ট্যাপ করুন।
৭. এই পেজের ‘অ্যাকাউন্টস’ অপশনের নিচে থাকা ‘ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় যেসব ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে। কোন ডিভাইস থেকে বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন রয়েছে তা-ও দেখা যাবে। আর কোনো কোন ডিভাইস থেকে এর আগে লগ ইন করা হয়েছে তা-ও দেখা যাবে।
অপরিচিতি ডিভাইসগুলো থেকে লগ আউট করার জন্য ডিভাইসের নামের ওপর ট্যাপ করুন এবং পরের পেজে লগআউট অপশনে ট্যাপ করুন।
কম্পিউটার ব্যবহার করে
১. ওয়েব ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করুন এবং লগ ইন করুন।
২. বাঁ পাশের সাইডবার থেকে প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৩. ইনস্টাগ্রাম প্রোফাইলের ওপরের দিকে থাকা ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন। এর ফলে সেটিংস মেনু চালু হবে।
৪. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. অ্যাকাউন্ট সেন্টারের নিচে কতগুলো মেনুর তালিকা দেখা যাবে। সেখান থেকে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশন নির্বাচন করুন।
৬. অ্যাকাউন্টস সেন্টারের বাঁ পাশের সাইড বার থেকে আবার ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশন নির্বাচন করুন। এর পরের ধাপগুলো স্মার্টফোনের মতোই।
৭. এখন ‘সিকিউরিটি চেকস’ ট্যাবসের নিচে ‘হোয়্যার ইউআর লগড ইন’ অপশনে ট্যাপ করুন।
এই পেজের ‘অ্যাকাউন্টস’ অপশনের নিচে থাকা ‘ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় যেসব ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে। কোন ডিভাইস থেকে বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন রয়েছে তা দেখা যাবে। আর কোন কোন ডিভাইস থেকে এর আগে লগইন করা হয়েছে তা-ও দেখা যাবে।
অপরিচিতি ডিভাইসগুলো থেকে লগআউট করার জন্য ডিভাইসের নামের ওপর ট্যাপ করুন এবং পরের পেজে লগআউট অপশনে ট্যাপ করুন।
এভাবেই আপনি বুঝে নিতে পারবেন আপনার প্রোফাইলে অনুপ্রবেশ হয়েছিল কি না। যদি হয়, তাহলে ডিভাইসগুলো সরিয়ে দিয়ে অতি দ্রুত প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান স্ট্রিমিংয়ের মাধ্যমে ৮০ লাখ ডলারের বেশি রয়্যালটি হাতিয়ে নেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংগীত স্ট্রিমিং জালিয়াতির ঘটনায় এটি দেশটির প্রথম কোনো ফৌজদারি দণ্ডের ঘটনা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বিলবোর্ড।
৫ ঘণ্টা আগে
বয়স যাচাই সংক্রান্ত কঠোর আইনের মুখে প্রায় আট মাস প্রবেশাধিকার বন্ধ রাখার পর অস্ট্রেলিয়ায় পুনরায় কার্যক্রম শুরু করেছে প্রাপ্তবয়স্কদের বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম ‘পর্নহাব’। তবে আপাতত কেবল অ্যাপল ডিভাইসের যেসব প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ডিভাইসভিত্তিক বয়স নিশ্চিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন, তারাই
৯ ঘণ্টা আগে
আগামী বছর অর্থাৎ, ২০২৭ সালের মধ্যে বাজারে আসতে যাওয়া এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলগুলোর অতি-দ্রুত উন্নয়ন এবং সাম্প্রতিক একাধিক মারাত্মক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এআই খাতের শীর্ষ দুই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন।
৯ ঘণ্টা আগে
চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেড ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে মার্কেট (বিপণিবিতান) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১ দিন আগে