মস্তিষ্কে চিপ (ব্রেইন চিপ) বসানো প্রথম মানব পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং চিন্তার মাধ্যমে কম্পিউটার মাউসকে নিয়ন্ত্রণ করতে পারছেন। এমনটাই জানিয়েছেন নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে গত সোমবার এই ঘোষণা দেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জানুয়ারিতে মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো চিপ স্থাপন করে নিউরালিংক। ইলন মাস্ক বলেন, ‘কোনো খারাপ প্রভাব ছাড়াই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। শুধু চিন্তার মাধ্যমেই ওই ব্যক্তি মাউসের কারসর স্ক্রিনের চারপাশে নাড়াতে পারছেন।’
মাস্ক আরও বলেছেন, ‘এখন ওই ব্যক্তিকে দিয়ে চিন্তার মাধ্যমে যতটা সম্ভব মাউসের বোতামে ক্লিক করানোর চেষ্টা করছে নিউরালিংক।’ তবে মাস্ক বিষয়টি জানালেও নিউরালিংক এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
গত বছরের সেপ্টেম্বরে মানুষের মস্তিষ্কে চিপ বসানোর আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর নিউরালিংক সফলভাবে প্রথম রোগীর মস্তিষ্কে গত জানুয়ারিতে একটি চিপ স্থাপন করে। রোবটের সাহায্যে এই চিপ বসানোর কাজ করা হয়। মানুষের মস্তিষ্কের এমন একটা অংশে এই চিপ বা ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) স্থাপন করা হয়েছে যেটি মানুষের চলাফেরার বিষয়টি নিয়ন্ত্রণ করে।
নিউরালিংক জানিয়েছে, কোম্পানিটির প্রাথমিক লক্ষ্য হলো—মানুষ নিজের চিন্তাভাবনা ব্যবহার কম্পিউটার কারসর বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। নিউরালিংক নিয়ে মাস্কের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তিনি বলেছেন, তাঁর প্রতিষ্ঠানের এই চিপ স্থূলতা, অটিজম, বিষণ্নতা ও সিজোফ্রেনিয়ার মতো চিকিৎসায় সাহায্য করবে।
গত বছর নিউরালিংকের বাজারমূল্যে ছিল প্রায় ৫০০ কোটি ডলার। কোম্পানিটি নিরাপত্তা প্রোটোকল সংক্রান্ত তদন্তের সম্মুখীন হয়েছে। গত মাসে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, বিপজ্জনক পদার্থ নিয়ে চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের নিয়ম লঙ্ঘনের অভিযোগে কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে।
নিউরালিংকের প্রথম চিপটিকে ‘টেলিপ্যাথি’ নামে আখ্যা দেওয়া হবে জানিয়েছিলেন ইলন মাস্ক। তিনি গত বছরের ১০ সেপ্টেম্বর জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান বানরের ওপর এই চিপ স্থাপনের পরীক্ষা চালিয়েছে। কিন্তু এই পরীক্ষায় কোনো বানর মারা যায়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে