ঢাকা: সবচেয়ে ছোট ও শক্তিশালী চিপ তৈরির করলো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম।
আইবিএম-এর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন এই চিপ বাজারে থাকা ৭-ন্যানোমিটার চিপের চেয়ে ৪৫ শতাংশ বেশি শক্তিশালী। এছাড়া এটি ডিভাইসের বিদ্যুৎ খরচ ৭৫ শতাংশ কমিয়ে দেবে বলেও দাবি করছে প্রতিষ্ঠানটি। এই চিপ ব্যবহারে স্মার্টফোনের একই মানের ব্যাটারি আগের চেয়ে চারগুণ বেশি ব্যাকআপ দেবে। পাশাপাশি ল্যাপটপ হবে আরও গতিশীল।
আইবিএম বলছে, নতুন এই ২-ন্যানোমিটার চিপটির আকার হাতের একটি নখের সমান, যাতে আছে ৫০০ বিলিয়ন ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরগুলোর একেকটার আকার একটি ডিএনএর সমান।
আইবিএমের নতুন চিপ তৈরির ঘোষণাটি এলো এমন এক সময়, যখন বিশ্ববাজারে চিপ সংকটের মধ্যে বাইডেন প্রশাসন সেমিকন্ডাক্টর শিল্পে স্থানীয়ভাবে গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনে জোর দেওয়ার কথা বলছে।

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
১১ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
১৩ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১৯ ঘণ্টা আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
২০ ঘণ্টা আগে