
সার্ভার ডাউন হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর স্বাভাবিক হতে চলেছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। বাংলাদেশ সময় ভোর রাত চার টার দিকে ফেসবুক সার্ভার আংশিক সচল হতে শুরু করেছে।
বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টা থেকেই এই সমস্যা পাওয়া যায়। ফেসবুক মালিকানাধীন সব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের সার্ভার ডাউন হয়ে যায়। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মের সার্ভারই ডাউন হয়ে যায়। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে কোনো বার্তাও দেওয়া হচ্ছিলো না।
এর আগে, ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্যদানকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ জানিয়েছিল, ফেসবুকের সব প্ল্যাটফর্মেই সমস্যা হয়েছে। সেখানে মন্তব্যের ঘরে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, মালয়েশিয়া, মেক্সিকো, ব্রাজিল এবং অন্যান্য দেশ থেকে ফেসবুকে ঢুকতে না পারার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।
ফেসবুক টুইট করে বলেছে, কিছু মানুষ আমাদের অ্যাপস এবং প্রোডাক্টে প্রবেশের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা যতো দ্রুত সম্ভব পুরো সিস্টেম স্বাভাবিক অবস্থায় আনতে চেষ্টা করছি। যে কোনো সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি ডিএনএস সম্পর্কিত কোনো সমস্যা হতে পারে। অথবা ফেসবুকের ডোমেইন নেম সম্পর্কিতও হতে পারে।
ডিএনএসকে ইন্টারনেটে একটি অ্যাড্রেস বুক বা ফোনবুকের সঙ্গে তুলনা করা যেতে পারে। কম্পিটারে ওয়েবব্রাউজারে যে ওয়েবসাইটটি খোঁজা হচ্ছে সেটি নির্দেশ করে দেয় ডিএনএস।
অর্থাৎ ডিএনএস সার্ভারে রেকর্ডগুলো পরীক্ষা করে এবং এরপরে কম্পিউটারকে ওয়েবসাইটটি কোথায় রয়েছে তা বলে দেয়। ডিএনএস বিভিন্ন ধরনের ট্রান্সলেটর হিসেবেও কাজ করে। এটি ডোমেইনের রেকর্ড রাখে এবং এটি সাইটের আইপি ঠিকানার সঙ্গে মেলানো হয়। এরপর ডোমেইনের অবস্থান সনাক্ত করতে কম্পিউটারের ওয়েবব্রাউজারকে সহযোগিতা করে।
চলতি বছর ডিএনএসের সমস্যার কারণে একাধিকবার সারা বিশ্বেই ইন্টারনেটে সমস্যা হয়েছিল। একটি ঘটনায় জানা গিয়েছিল, একজন গ্রাহক তার সিস্টেমের সেটিংয়ে সামান্য পরিবর্তন আনতে গিয়ে বিপুল সংখ্যক ওয়েবসাইটে সমস্যা বাঁধিয়ে ফেলেন।
এ ধরনের সমস্যা অবশ্য বিরল। বিশেষ করে ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এভাবে দীর্ঘ সময় সিস্টেম অকেজো থাকাটা নজিরবিহীন।

বিশ্বের অন্যতম প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শান্তনু নারায়ণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি এই শীর্ষ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর পদত্যাগের ঘোষণার পর সান জোসে-ভিত্তিক কোম্পানিটি এখন নতুন সিইওর সন্ধানে নামছে।
৬ ঘণ্টা আগে
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। গতকাল বুধবার এমটবের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল...
৩ দিন আগে
ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটা। রাজধানীর শপিং মল থেকে শুরু করে জেলা শহরের বাজার—সব জায়গায় দেখা যায় ক্রেতার ভিড়। আগে এমন সময়ে অনেকে পকেটভর্তি টাকা নিয়ে বের হলেও এখন দৃশ্যপট কিছুটা বদলেছে
৪ দিন আগে