অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস নিয়ে আসার ঘোষণা দিল শাওমি। কোম্পানির সিইও লি জুন বলেন, এই সিস্টেম শাওমির নতুন ১৪ সিরিজের স্মার্টফোনে প্রথম পাওয়া যাবে এবং পরবর্তীতে অন্যান্য ডিভাইসের জন্য ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক্স (টুইটার) লি জুন প্ল্যাটফর্মে বলেন, কয়েক বছরের শ্রমের ফসল হল শাওমির হাইপারওস। শুধু স্মার্টফোনগুলোর সিস্টেমকে সমর্থন দেবে না, ধীরে ধীরে কোম্পানির পুরো ইকোসিস্টেম এর আওতায় আসবে।
শাওমি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভিন বলেন, নতুন অপারেটিং সিস্টেমটি ফোন ও ট্যাবের মিউআইইইআইকে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে স্মার্টফোনে হাইপার পারফরমেন্স, ফ্লুয়েডিটি ও যোগাযোগের নতুন যুগের সূচনা হবে।
আলভিন নিশ্চিত করেন, হাইপারওএস শুধুমাত্র চীনের জন্য ছাড়া হবে না পুরো বিশ্বে এটি পাওয়া যাবে। ২০২৪ বছরজুড়ে এটি বিভিন্ন ডিভাইসের জন্য ছাড়া হবে।
তবে সিসেস্টমটি শুধু মিউআইইইআই–এর রিব্র্যান্ডিং নাকি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের নতুন একটি মোড়ক তা স্পষ্ট নয়। যদিও কোম্পানি থেকে বলা হয়েছে, এটি পুরো নতুন একটি অপারেটিং সিস্টেম। হাইপারওস অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১০ সালে অ্যান্ড্রয়েড ভিত্তিক মিউআইইইআই নিয়ে আসে শাওমি। সিস্টেমটির সর্বশেষ ভার্সন হল মিউআইইইআই ১৪ , যা গত বছরের ডিসেম্বরে উন্মোচন করা হয়। বর্তমানে মিউআইইইআই এর ৫ হাজার ৬৪০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
১ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে