ওয়েবসাইট থেকে গান ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে স্পটিফাইয়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিকে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে ব্যবহারকারীরা বিভিন্ন প্লে লিস্টের গান ও মিউজিক শুনতে পারবে। এর আগে মোবাইল অ্যাপে ব্যবহারের জন্য ফিচারটি উন্মোচন করা হয়েছিল।
ফিচারটি নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করছিল ইউটিউব। তবে ২৯ মার্চ থেকে ফিচারটি পুরোপুরি প্ল্যাটফর্মটিতে ছাড়া হয়েছে। তবে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি এখনো দেখা যাচ্ছে। তবে কিছু ব্যবহারকারী অ্যাকাউন্টে নতুন ফিচারটি নিয়ে নোটিফিকেশন দেখানো হচ্ছে। এই মেসেজ প্ল্যাটফর্মটির লাইব্রেরি ট্যাবে দেখানো হচ্ছে।
ডেস্কটপের জন্য ইউটিউব মিউজিকের কোনো আলাদা অ্যাপ নেই। তাই ডেস্কটপ থেকে ইউটিউবের মিউজিক ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীদের এই ফিচার ব্যবহার করতে হবে। ডাউনলোড করা মিউজিকগুলো অ্যাকাউন্টের লাইব্রেরি অপশনে ‘ডাউনলোড’ ট্যাবে পাওয়া যাবে।
ফিচারটি ধীরে ধীরে সকল ব্যবহারকারীর অ্যাকাউন্টে পাওয়া যাবে।
ডেস্কটপে ইউটিউব মিউজিকে যেভাবে গান ডাউনলোড করবেন-
১. ইউটিউব মিউজিকের ওয়েবসাইটে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন।
২. কোনো অ্যালবাম বা মিউজিক চালু করুন।
৩. ‘সেভ লাইব্রেরি’ ও তিন ডট অপশনে মাঝখানে নিচের দিকে তীর চিহ্ন সংবলিত একটি বাটন খুঁজে বের করুন।
৪. বাটনটিতে ট্যাপ করুন। এর মাধ্যমে একটি মিউজিক বা পুরো অ্যালবামটি ডাউনলোড করা যাবে।
একটি ইউটিউব মিউজিক অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১০টি ডিভাইসে অফলাইন ডাউনলোড করা যাবে। মোবাইল অ্যাপের মতোই ৩০ দিনের মধ্যে একদিন ডিভাইসটি ইন্টারনেট সংযোগ না পেলে ডাউনলোডগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ অফলাইনে শোনার জন্য মিউজিকগুলো পুনরায় ডাউনলোড করতে হবে।
ডাউনলোড অপশনে ফিল্টার করার অপশন রয়েছে। এর মাধ্যমে ডাউনলোড করা প্লে লিস্ট, পড কাস্ট, গান বা অ্যালবামগুলো ফিল্টার করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান স্ট্রিমিংয়ের মাধ্যমে ৮০ লাখ ডলারের বেশি রয়্যালটি হাতিয়ে নেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংগীত স্ট্রিমিং জালিয়াতির ঘটনায় এটি দেশটির প্রথম কোনো ফৌজদারি দণ্ডের ঘটনা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বিলবোর্ড।
৫ ঘণ্টা আগে
বয়স যাচাই সংক্রান্ত কঠোর আইনের মুখে প্রায় আট মাস প্রবেশাধিকার বন্ধ রাখার পর অস্ট্রেলিয়ায় পুনরায় কার্যক্রম শুরু করেছে প্রাপ্তবয়স্কদের বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম ‘পর্নহাব’। তবে আপাতত কেবল অ্যাপল ডিভাইসের যেসব প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ডিভাইসভিত্তিক বয়স নিশ্চিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন, তারাই
৯ ঘণ্টা আগে
আগামী বছর অর্থাৎ, ২০২৭ সালের মধ্যে বাজারে আসতে যাওয়া এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলগুলোর অতি-দ্রুত উন্নয়ন এবং সাম্প্রতিক একাধিক মারাত্মক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এআই খাতের শীর্ষ দুই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন।
৯ ঘণ্টা আগে
চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেড ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে মার্কেট (বিপণিবিতান) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১ দিন আগে