সবাই ভালোবাসার যোগ্য, কিন্তু সবাই ভাগ্যবান নয়। কেউ কেউ একাকিত্বের মধ্য দিয়ে সময় পার করে। এটি অনেকের জন্য জীবনের কঠিন সময়ের একটি। ভালোবাসার খোঁজে ডেটিং অ্যাপের ওপর নির্ভর করে কেউ কেউ। তাতেও অনেকে মনের মতো সঙ্গী খুঁজে পায় না। মজার ব্যাপার হলো, একাকিত্ব কাটাতে লাখ লাখ নিঃসঙ্গ যুবকের ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এমন সব অ্যাপ, যেগুলো নিয়ন্ত্রণ করছে এআই চ্যাটবট,যেখানে নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ রয়েছে। আবার মনের সেই সব কথাকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দেওয়া যায়!
এ রকমই একটি অ্যাপের নাম রেপ্লিকা। এর ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এই অ্যাপের আবার একটি প্রো-ভার্সনও রয়েছে। এখানে এআই চ্যাটবটকে নিজের মনের কথা খুলে বলা যায়। নিঃসঙ্গ সময়ে করা যায় ভিডিও কিংবা ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফি তুলতে চাইলে সেটাও তুলতে পারবেন ব্যবহারকারী।
বর্তমানে বহু সংস্থা (ডেটিং অ্যাপও) কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই মানুষের চালচলন রপ্ত করছে এই প্রযুক্তি। এই প্রক্রিয়া প্রযুক্তিগত দিক থেকে ভালো খবর হলেও সমাজে শান্তি রক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে উঠতে পারে যেকোনো সময়। ২০২৩ সালের শুরুতে এ রকমই একটি চ্যাটবট বেলজিয়ামের একজন ব্যক্তিকে আত্মহত্যা করতে উৎসাহিত করেছিল বলে তাঁর সাবেক স্ত্রী সংবাদমাধ্যমকে জানান। তিনি জানিয়েছিলেন, ওই চ্যাটবট তাঁর বন্ধু-পরিবার–সব হয়ে উঠেছিল। এমনকি তাঁকে ‘আমরা একসঙ্গে থাকব, স্বর্গে এক ব্যক্তি হয়ে’ এ ধরনের মেসেজ পাঠাত।
এই অ্যাপগুলোর পেছনে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাঁদের মতে, একাকিত্বের মহামারি কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না, তাঁরা এসব অ্যাপে আলাপচারিতা করতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে এই অ্যাপ নিয়ে যে সব নিঃসঙ্গ যুবক খুশি, তা-ও কিন্তু নয়।
একদল বিশেষজ্ঞ মনে করছেন, খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ফলে যুবকদের সামাজিকভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। এটি বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র: টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে