দৈনন্দিন জীবনে নিজেদের কাজ গোছানোর জন্য একটি জনপ্রিয় অ্যাপ গুগল ক্যালেন্ডার। এর মাধ্যমে ইভেন্ট, মিটিংয়ের সময়সূচি নির্ধারণ ও বিশেষ তারিখের জন্য রিমাইন্ডার সেট করা যায়। তবে আপনি নুগ্যেট ৭ দশমিক ১ বা এর আগের অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহার করলে এখন থেকে সেই ডিভাইসে গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন না।
দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদক অ্যাসেমবলডিবাগ গুগল ক্যালেন্ডার অ্যাপের নতুন সংস্করণে এই পরিবর্তন প্রথম দেখতে পান। গুগল ক্যালেন্ডার ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ওরিও বা এর পরবর্তী সংস্করণের ডিভাইস লাগবে।
নিরাপত্তার উদ্বেগের জন্য পুরোনো অ্যান্ড্রয়েডের সংস্করণে এই সমর্থন সরিয়ে ফেলা হবে। কারণ, পুরোনো ফোনগুলোর নিরাপত্তা দুর্বল হয়। এসব ডিভাইসে হ্যাকিং ও ডেটা হারানোর ঝুঁকি থাকে। তাই গ্রাহকদের ডেটার সুরক্ষা দিতে গুগল এই পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে অনেক নতুন ফিচার ও উন্নত সেবা পাওয়া যায়। এ জন্য গ্রাহকদের অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সনের ডিভাইস ব্যবহারের পরামর্শ দিচ্ছে গুগল।
এই মাসের শুরুতে অ্যান্ড্রয়েড ও ডেস্কটপের ক্রোম ব্রাউজারের জন্যও একই ধরনের ঘোষণা দেয় গুগল। ঘোষণায় বলা হয়, ক্রোমের ১১৯ সংস্করণটিই নুগ্যেট ৭ দশমিক ১ বা এর আগের অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য সর্বশেষ আপডেট হবে। অ্যান্ড্রয়েড নুগ্যেটে ক্রোমের ১২০ সংস্করণ কাজ করবে না।
এটিই সম্ভবত গুগলের সর্বশেষ অ্যাপ হবে না, যা এই পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। সাত বছর আগে ২০১৬ সালে অ্যান্ড্রয়েড নুগ্যেট ৭ দশমিক ১ নিয়ে আসে গুগল। তবে এসব ডিভাইস যে আর ক্যালেন্ডারের সমর্থন পাবে না, তা নিয়ে গুগল অফিশিয়ালভাবে কোনো ঘোষণা দেয়নি।
কিছুদিন আগে ড্রাইভের স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে গুগল। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করা হয়েছে। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে। ছবি তোলার পর ডকুমেন্ট স্ক্যানারে নতুন একটি ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেসে ছবি এডিটের জন্য অনেকগুলো টুল রয়েছে। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো এতে থাকবে। এডিটের পর টুলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করার সুযোগও দেবে।

চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৩ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৪ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৪ দিন আগে