
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা অফিস অ্যাপ্লিকেশন (যেমন: ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট) ও মাইক্রোসফট ৩৬৫ স্যুটের জন্য অতিরিক্ত তিন বছরের সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে ২০২৫ সালের পরেও সফটওয়্যারগুলো ব্যবহারকারীরা নিরাপদে ব্যবহার করতে পারবেন।
এই ঘোষণা উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর এই অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না বলে জানিয়েছিল মাইক্রোসফট।
নতুন ঘোষণা অনুযায়ী, মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস ব্যবহারকারীরা ২০২৮ সালের ১০ অক্টোবর পর্যন্ত নিয়মিত নিরাপত্তা আপডেট ও ত্রুটি সংশোধনের সমর্থন পাবেন।
এর আগে, মাইক্রোসফট জানিয়ে দিয়েছিল, উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অফিস অ্যাপসের সমর্থনও শেষ হয়ে যাবে। তবে সম্প্রতি তাদের সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।
এদিকে হালনাগাদ করা নতুন নথিতে মাইক্রোসফট জানায়, ‘আপনার প্রতিষ্ঠান যদি উইন্ডোজ ১০-ডিভাইসে মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস ব্যবহার করে, তাহলে ওই ডিভাইসগুলো যত দ্রুত সম্ভব উইন্ডোজ ১১-এ স্থানান্তর করা উচিত।’
তবে আশার কথা হলো, উইন্ডোজ ডিফেন্ডারের নিরাপত্তা আপডেট অন্তত ২০২৮ সাল পর্যন্ত চালু থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, একবার কিনে চিরকাল ব্যবহারযোগ্য অফিস সংস্করণগুলোর (যেমন: অফিস ২০২১ ও অফিস ২০২৪) জন্য ভিন্ন লাইফ সাইকেল নীতি প্রযোজ্য। কম্পিউটারে উইন্ডোজ ১০ চালু থাকলেও অফিস ২০২১ সমর্থন পাবে ২০২৬ সাল পর্যন্ত এবং অফিস ২০২৪ সমর্থন পাবে ২০২৯ সাল পর্যন্ত।
যদিও মাইক্রোসফটের আরেকটি সাপোর্ট পেজে এখনো উল্লেখ রয়েছে যে, উইন্ডোজ ১০-এ অফিস স্যুটের পূর্ণ সমর্থন শেষ হচ্ছে ২০২৫ সালের অক্টোবরে। তবে নির্ধারিত লাইফ সাইকেল নীতি অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে।
তবে মাইক্রোসফট নতুন সিদ্ধান্তটি কেন নিল তার আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ১১-এ স্থানান্তর প্রক্রিয়া এখনো ধীরগতিতে হওয়ায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, একদিকে যেমন মাইক্রোসফট চায় উইন্ডোজ ১১-এর গ্রহণযোগ্যতা বাড়ুক, অন্যদিকে তারা সফটওয়্যার ব্যবহারকারীদের নিরাপত্তাও নিশ্চিত করতে চাইছে। আর অফিস অ্যাপসের সমর্থন বাড়িয়ে দীর্ঘ মেয়াদে নিজেদের সফটওয়্যার ব্যবসাকে আরও লাভজনক করে তুলতেও চাইছে প্রতিষ্ঠানটি।
তবে কেউ কেউ অভিযোগ তুলেছেন, উইন্ডোজ ১০-এ কিছু সফটওয়্যারের পারফরম্যান্স কমিয়ে দিয়ে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-এ যেতে ‘বাধ্য’ করার কৌশল নিচ্ছে মাইক্রোসফট।
তথ্যসূত্র: টেকস্পট

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১৭ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
২১ ঘণ্টা আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
১ দিন আগে