গাড়ির জন্য নতুন জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট নিয়ে আসছে ইন্টেল। এটি গাড়িতে বসে গেমিংকে আরও উপভোগ্য করে তোলার জন্য চিপটি তৈরি করেছে কোম্পানিটি। তবে কোনো গাড়ির সঙ্গে চিপটি যুক্ত করবে তা এখনো খোলাসা করেনি কোম্পানিটি।
চিপটিকে ‘আর্ক এ৭৬০ এ’ হিসেবে নামকরণ করেছে ইন্টেল। ২০২৫ সালের গাড়িগুলোর সঙ্গে নতুন চিপটি বাজারে আসবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টেল বলে, ক্রমবর্ধমানভাবে যানবাহনের ভেতরে বিনোদন পাওয়ার দিকে আগ্রহী হচ্ছেন গাড়ির ক্রেতারা। আর ‘এআইভিত্তিক ককপিট অভিজ্ঞতার একটি নতুন যুগের সূচনা করতে এই চিপ ডিজাইন করা হয়েছে।’
এই জিপিইউ ভয়েস, ক্যামেরা ও বিভিন্ন গেসচার শনাক্ত করতে পারবে। ফলে এর মাধ্যমে সহজেই ‘৩ডি গ্রাফিকসের সাতটি উচ্চ রেজল্যুশনের স্ক্রিন ও ৬টি গাড়ির ক্যামেরা ও বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যায়। এর ফলে গাড়ির মধ্যেই উচ্চ মানের গেমগুলো খেলা যাবে।
ড্রাইভার নিজের মতো সিস্টেমটি সাজিয়ে নিতে হবে। ইন্টেল বলছে, চিপটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের মাধ্যমে গাড়ির নিয়ন্ত্রণের বিভিন্ন আদেশ কার্যকর ও যানবাহন সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে ব্যবহারকারীদের সঙ্গে অবসরে চ্যাট করার ক্ষমতা অন্তর্ভুক্ত করবে। ফলে ব্যবহারকারী যাত্রা আরও আনন্দদায়ক হবে।
ইন্টেল আরেও বলে, এটি গাড়ির জন্য পাঁচ শোরও বেশি ফিচার ও এআই অ্যাপ তৈরি করছে। সেই সঙ্গে গাড়ির যাত্রাকে আরও উপভোগ্য করতে এক শোরও বেশি স্বতন্ত্র সফটওয়্যার বিক্রেতারা কাজ করছে। এ ছাড়া এআইজিপিইউ পিসি প্ল্যাটফর্মের জন্য তৈরি সফটওয়্যারকে এ৭০৬০এ সম্পূর্ণভাবে সমর্থন দিতে পারবে। এটি সাশ্রয়ী, মিড রেঞ্জ ও দামি গাড়ির জন্য নিয়ে আসা হবে।
ইন্টেল বলেছে, গাড়ি নির্মাতাদের অংশীদার হতে চায় কোম্পানিটি।
পিসি চিপের মান-নিয়ন্ত্রণ ও আর্থিক সমস্যাগুলোর সঙ্গে খাপ খাওয়াতে নতুন পণ্যের দিকে মনোনিবেশ করছে ইন্টেল। কোম্পানিটি সম্প্রতি ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের চাহিদা মেটাতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এই বছর ইন্টেলের শেয়ার দর প্রায় ৪০ শতাংশ কমেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত চিপগুলোর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য কোম্পানিটি নিয়োগ কমানোর মাধ্যমে খরচ কমানোর পরিকল্পনা করছে।
তথ্যসূত্র: এন্ডগ্যাজেট

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে