
প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষমতা ও অবিশ্বাস্য ব্যাটারি লাইফ।
গারমিন ইটিরেক্স সোলার নামের এই ডিভাইস সূর্যের আলোর মাধ্যমে চলতে পারে দিনের পর দিন। কোম্পানির দাবি অনুযায়ী, ৭৫ হাজার লাক্স সূর্যালোক (খুবই উজ্জ্বল সূর্য) পাওয়া গেলে ডিভাইসটি সীমাহীন সময় ধরে জিপিএস সমর্থন দিতে পারে। বাস্তবে হয়তো এমন আলো সব সময় পাওয়া যায় না। তবে পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটি এমনিতেই ২০০ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ একবার পুরো চার্জ দিলে প্রায় আট দিন পর্যন্ত অবিচ্ছিন্ন জিপিএস নেভিগেশন পাওয়া যাবে।
ডিভাইসটিতে রয়েছে পাঁচটি বড় বোতাম, ২ দশমিক ২ ইঞ্চির মনোক্রোম ডিসপ্লে ও শক্তিশালী গঠন। এটি আইপিএক্স ৭ পানিরোধী রেটিংযুক্ত, অর্থাৎ হালকা পানিতে ভিজলেও ক্ষতি হবে না। ডিভাইসটির পেছনের দিকে নিচে একটি বেল্ট ও ক্লিপ রয়েছে, যার মাধ্যমে একে ব্যাকপ্যাকের সঙ্গে আটকে রাখা যাবে। চার্জের জন্য রয়েছে ইউএসবি-সি পোর্ট, যা রাবার দিয়ে ঢাকা। ফলে এতে সহজে পানি ঢুকতে পারবে না।
ডিভাইসটির হোম স্ক্রিন থেকে আপনি ট্র্যাকিং, নেভিগেশন, সোলার স্ট্যাটাস, স্যাটেলাইট সংযোগ ও অন্যান্য সেটিংসে প্রবেশ করতে পারবেন। ট্র্যাকিংয়ের সময় উচ্চতা, গতি, চলার সময়সহ বিভিন্ন তথ্য জানা যাবে। আপনি চাইলে নিজের মতো করে এগুলো কাস্টমাইজ করতে পারবেন।
যদিও ডিভাইসটি সঠিক লোকেশন দেখাতে সক্ষম, তবে এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন বা টপোগ্রাফিক ম্যাপ দেওয়া হয়নি। তবে জিপিএক্স ফাইল ইমপোর্ট করে রুট বা পথের নির্দেশনাও অনুসরণ করা যায়। এতে জিপিএস, জিএলওএসএএসএস, কিউজেডএসএস, আইআরএনএসএস ও বাইডু স্যাটেলাইটের সমর্থন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৩ অক্ষের কম্পাসও।
গারমিন এক্সপ্লোর অ্যাপের সঙ্গে সংযুক্ত করে আরও উন্নত ফিচার—জিওক্যাশিং, আবহাওয়ার আপডেট, ট্রিপ প্ল্যানিং ও স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে। সফটওয়্যার আপডেট ও ক্লাউড সিংক করতেও এই অ্যাপ প্রয়োজন।
গারমিন ইটিরেক্স সোলার ডিভাইসটির দাম মাত্র ২৪৯ ডলার। যাঁরা বনে-জঙ্গলে ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকরী ডিভাইস। আবার যাঁরা একটু সাশ্রয়ী মডেল খুঁজছেন, তাঁদের জন্য গারমিন ইটিরেক্সএসই মডেলটি পাওয়া যাবে ১৪৯ ডলারে।
তথ্যসূত্র: জেডনেট
আরও খবর পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে