পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে লিংকডইন ব্যবহার করা হয়। তবে এই প্ল্যাটফর্মকে ডেটিং অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলছে জেনারেশন জেড (জেন জেড)। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডের প্রতিবেদনে এক নারী অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
জেন জেড প্রজন্মের ওই নারী বলেন, যার একটি স্থিতিশীল চাকরি আছে এবং সচ্ছলভাবে চলতে পারে এমন কাউকে খুঁজে পেতে সে প্ল্যাটফর্মটি ব্যবহার করে। তিনি এটাও স্পষ্ট করেছেন যে, তিনি কোনো সুগার ড্যাডিকে খুঁজছেন না বরং এমন একজনকে খুঁজছেন যিনি নিজের যত্ন নিতে পারেন। লিংকডইনে তালিকাভুক্ত কাজের ইতিহাস, শিক্ষাগত পটভূমি ও কর্মজীবনের লক্ষ্যগুলো মূল্যায়নের মাধ্যমে পছন্দের মতো একজন সম্ভাব্য রোমান্টিক পার্টনার বা প্রেমিক খুঁজে পেতে পারেন বলে তিনি আশা করেন।
টেম্পল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের একজন অধ্যাপক ডাস্টিন কিড বলেন, লিংকডইনকে ডেটিং অ্যাপ হিসেবে ব্যবহার করা গতানুগতিক ‘ডেটিং কৌশল’ থেকে এসেছে। একটি ডেটিং ঠিক করার উদ্দেশ্যে লিংকডইনের অনলাইন টুলগুলো ব্যবহার করা হচ্ছে।
কিড বলেন, এই ঘটনার মূল কারণ হলো লিংকডইনে সরাসরি মেসেজিং (ডিএম) ফিচার ব্যবহার করা যায়।
পেশাদারি কাজের ব্যবহার জন্য লিংকডইনের নকশা তৈরি করা হয়েছে। তবে সরাসরি-ম্যাসেজিং অপশনে থাকলে যেকোনো প্ল্যাটফর্মকেই ডেটিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তির ছবি পোস্ট করা গেলে তা একটি ডেটিং অ্যাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এই প্রতিবেদন থেকে বোঝা যায়। লিংকডইনের একটি সুবিধা হল এটি একজন ব্যক্তির কিউরেটেড জীবনের বাইরে চলে যায়।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনটি পড়ার পর কৌতূহলী নেটিজেনরা লিংকডইনকে একটি ডেটিং অ্যাপে পরিণত করার বিষয়ে তাদের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
প্ল্যাটফর্মে ডেটিং ও প্রেম নিবেদন বিষয়ে লিংকডইনের ১ হাজারের বেশি নারী ব্যবহারকারীর ওপর জরিপ করা হয়েছিল। জরিপটি বৈজ্ঞানিকভাবে না করা হলেও প্রতিবেদনে বলা হয়, ৯১ শতাংশ নারী এই প্ল্যাটফর্মে অনুপযুক্ত বার্তা পেয়েছে।
লিংকডইনে ডেটিং নিয়ে যোগাযোগ পরামর্শদাতা ক্যাটলিন বেগের নিজস্ব তত্ত্ব রয়েছে। তিনি বলেন, যেসব ব্যাক্তি মনে করে সে অন্যদের থেকে বিছিন্ন তাদের মধ্যে লিংকডইন ব্যবহার করে ডেটিং করার আগ্রহ জন্মে। আন্তরিক ও ধীর গতির সম্পর্ক তৈরি করতে বেশি মানুষ আগ্রহী হচ্ছে।
বেগ আরও বলেন, ‘নোটিফিকেশন সংস্কৃতি’ সবকিছুর ওপর প্রভাব বিস্তার করছে। এটি ডেটিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে করোনা মহামারীর পর সবাই এই ধরনের বিষয় নিয়ে সবাই ক্লান্তবোধ করছে। ডেটিং অ্যাপে একই ধরনের ফিচার ও প্রচারণা নিয়ে সবাই বিরক্ত হয়ে গেছে।
১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া সবাই জেনারেশন জেড প্রজন্মের অংশ। এর আগের প্রজন্মকে বলা হয় মিলেনিয়াল। ২০১০ এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত জন্ম নেওয়াদের বলা হবে জেনারেশন আলফা ও এর পরে জন্ম নেওয়াদের বলা হবে জেনারেশন বেটা।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে