জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার চালু করেছে মেটা। নতুন এই ফিচারের মাধ্যমে পছন্দের কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেলিব্রেটিদের চ্যানেল যেমন খুঁজে পাওয়া যাবে, তেমনি নিজেরও চ্যানেল খোলা যাবে। গত জুনে কয়েকটি দেশে চালু হওয়া এই ফিচার এখন বাংলাদেশসহ ১৫০টি দেশে পাওয়া যাচ্ছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেলে এ খবর দিয়েছেন।
মেটা বলছে, যে কেউ হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে পারবে। আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে মিলবে এই ফিচার। এখানে চ্যানেল ফিচারের সঙ্গে হোয়াটঅ্যাপের স্ট্যাটাস মেসেজও দেখা যাবে। দেশের ভিত্তিতে বাছাই করা চ্যানেলের তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আবার ফলোয়ার সংখ্যা ও সক্রিয়তার ওপর ভিত্তি করে জনপ্রিয় চ্যানেলও দেখা যাবে।
ভ্যালিড ইনভাইট লিংক থাকলেই কেবল ব্যবহারকারী কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন। প্রাইভেসি বা ব্যক্তির গোপনীয়তা রক্ষার্থে কারোরই ফোন নম্বর প্রকাশ করবে না হোয়াটসঅ্যাপ। চ্যানেলে কতজন বা কারা যুক্ত আছেন, তা অন্য সদস্যরা দেখতে পারবেন না।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ ৩০ দিন পর্যন্ত থাকবে। শুধু মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে, সরাসরি মেসেজ দেওয়া যাবে না। চ্যানেলের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। এ ছাড়া ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্ট্যাটাস মেসেজ ও অ্যাটাচমেন্টসহ সব হোয়াটসঅ্যাপভিত্তিক যোগাযোগ আগের মতোই সুরক্ষিত থাকবে।
হোয়াটসঅ্যাপের অফিশিয়াল চ্যানেলে যুক্ত হয়ে এই ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। ইনস্টাগ্রামে এ ধরনের ফিচার আছে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টেলিগ্রামেও একমুখী ব্রডকাস্ট চ্যানেলে যুক্ত হওয়ার সুবিধা আছে।
আরও পড়ুন:

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৪ ঘণ্টা আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৫ ঘণ্টা আগে
প্রযুক্তিবিশ্বের এক মহিরুহের বিদায়ঘণ্টা বাজল। দীর্ঘ প্রায় দেড় দশকের সফল যাত্রার পর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম কুক। গতকাল সোমবার অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
গণনা করার অসাধারণ ক্ষমতার কারণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন শকুন্তলা দেবী। তিনি পরিচিতি লাভ করেন ‘মানব কম্পিউটার’ নামে। বিস্ময়কর প্রতিভার জন্য ১৯৮২ সালে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ অন্তর্ভুক্ত হয় তাঁর নাম।
৬ ঘণ্টা আগে