কাঙ্ক্ষিত মাত্রায় দর্শক না পাওয়ায় আয় কমছে স্ট্রিমিং সার্ভিসগুলোর। ফলে খরচ কমানোর কথা ভাবছে প্ল্যাটফর্মগুলো। এরই মধ্যে, খরচ কমানোর কথা জানিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে। তবে খরচ কমাতে কোনো প্রকার নিয়োগ বন্ধ বা ছাঁটাই করা হবে না প্রতিষ্ঠানটিতে। সম্প্রতি, আয় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স। সিদ্ধান্তগুলোর একটি হলো, প্ল্যাটফর্মে বিজ্ঞাপনযুক্ত ‘বেসিক প্ল্যান’ চালু করা।
প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস, হুলুর মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে নেটফ্লিক্স। খরচ কমাতে গত বছরের আগস্টে ১৫০ কর্মী ছাঁটাই করে নেটফ্লিক্স। সেপ্টেম্বর ও তার পরবর্তী মাসেও কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। তবে এবার কোনো প্রকার ছাঁটাই ছাড়াই খরচ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এদিকে, ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে