যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে জনপ্রিয় চেইন রেস্তোরাঁ প্যানেরা ব্রেড নিজেদের দুটি শাখায় আমাজনের ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে সব ক্রেতা এ সুবিধা পাবেন না। শুধু রেস্টুরেন্টের নিবন্ধিত ক্রেতারাই শুধু হাতের তালু স্ক্যান করে খাবারের মূল্য পরিশোধ করতে পারবেন।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ই-কমার্স জায়ান্ট আমাজনের তৈরি ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তি ব্যবহারের করতে হলে প্রথমে ‘আমাজন ওয়ান’ নামের আর্থিক সেবায় নিবন্ধন করতে হয়। এরপর ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে হাতের তালু স্ক্যান করলে ব্যবহারকারীর তথ্য সার্ভারে জমা হয়। এরপর নির্দিষ্ট দোকানে থাকা স্ক্যানারে হাতের তালু স্ক্যান করলে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ হবে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লাউডে ডেটা সংরক্ষণ করা হয় বলে পাম স্ক্যান ঝুঁকিপূর্ণ। তবে প্যানেরার প্রধান নির্বাহী বলেছেন, একজন ব্যক্তিকে কেবল তার হাতের তালু দিয়ে শনাক্ত করা যায় না।
আমাজন জানিয়েছে, বর্তমানে ২০০ টিরও বেশি প্রতিষ্ঠানে পাম-স্ক্যানিং প্রযুক্তি রয়েছে। আমাজন ২০১৮ সালে ক্যাশিয়ারহীন দোকান ‘আমাজন গো’ চালু করে। পরবর্তীতে ২০২০ সালে এতে পাম-স্ক্যানিং প্রযুক্তি যুক্ত করা হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৮ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে