অসুস্থতার কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা। আজ নারী সিঙ্গেলের তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে কোর্টে নামার খানিক আগে এ সিদ্ধান্ত নেন তিনি।
রোলাঁ গারো জয়ের ফেবারিটদের একজন ছিলেন রাইবাকিনা। প্রথম দুই রাউন্ড দাপটের সঙ্গে জিতেছেন ২৩ বছর বয়সী কাজাখ। নাম প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দুই দিন ধরে ঘুমাইনি। আমার জ্বর, মাথাব্যথা।’
গত বছর উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান রাইবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেছেন। নিজের অসুস্থতার প্রসঙ্গে চতুর্থ বাছাই তারকা আরও বলেছেন, ‘পারফর্ম করা খুব কঠিন, দৌড়ানো এমনকি শ্বাস নেওয়াও। তাই আমি চিন্তা করেছি, সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’
সম্প্রতি ইতালিয়ান ওপেন জিতে রোলাঁ গারোতে এসেছিলেন রাইবাকিনা। বর্তমানের ডব্লুটিএর ‘বিগ থ্রি’র একজন তিনি। শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক ও দ্বিতীয় বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার পাশাপাশি ক্লে-কোর্টের সম্ভাব্য গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের একজন হিসেবে ভাবা হচ্ছিল রাইবাকিনাকে। প্রথম দুই রাউন্ডে একটি সেটও না হেরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন তিনি।
ম্যাচের আগেই হুট করে ‘ওয়াকওভার’ করতে হওয়ায় হতাশ রাইবাকিনা। নাম প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেছেন, ‘অবশ্যই, খেলতে না পারায় আমি সত্যিই হতাশ। তবে আমি মনে করি, এটাই জীবন। যেখানে প্রচুর উত্থান-পতন হয়। আমি শতভাগ দিতে চেয়েছিলাম, এবং আমি এর থেকে শতভাগ দূরে আছি। গতকাল থেকে আমার ভালো লাগছিল না। আমি দুই রাত ঘুমোতে পারিনি, শরীরে জ্বরও আছে। আমি সত্যিই ওয়ার্ম-আপ করার চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হয়েছে, নাম প্রত্যাহারই সঠিক সিদ্ধান্ত। কারণ এই অবস্থায় খেলা সত্যিই কঠিন।’

অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
১৮ মিনিট আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীদের আগুনে বোলিংয়ে স্কোরবোর্ডে ২০০ রানও জমা করতে পারেনি অজিরা। ধারাভাষ্যকার ক্যারি ও’ কিফ বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ।
১ ঘণ্টা আগে
শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ—ডারউইনে আজ শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। দুই ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ ৪ উইকেটও। তাঁর আগুনে বোলিংয়ে ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে