বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। তবে টেনিসের বড় তারকাদের পাচ্ছে না শুরুর টুর্নামেন্টটি। গতকাল চোটের কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারেজ ও ভেনাস উইলিয়ামস।
আজ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আলকারেজ ও ভেনাস চোটের জন্য ছিটকে গেলেও জাপানি টেনিস তারকার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
নিজেদের অফিশিয়াল টুইটে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নিয়েছে। সে খেলতে পারবে না ২০২৩ টুর্নামেন্ট।’ চারবারের গ্র্যান্ড স্লাম জয়ীর পরিবর্তে টুর্নামেন্টে খেলবেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রামেস্কা।
২০১৯ ও ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ওসাকা। এ ছাড়া ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনেও জিতেছিলেন নারী এককের সাবেক এক নম্বর । এবার তাঁর না থাকায় কিছুটা রং হারাল টুর্নামেন্টটি।
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন ওসাকা। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। জাপানি টেনিস তারকা তখনকার ছিটকে যাওয়ার কারণ হিসেবে পরে জানিয়েছিলেন মানসিক অবসাদের কথা।
শুধু আলকারেজ, ভেনাস ও ওসাকাই নন, টুর্নামেন্টটি আরও বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর টেনিস থেকে বিদায় নেওয়ায় এবার স্বাভাবিকভাবেই থাকছেন খেলাটির কিংবদন্তি রজার ফেদেরার। ঠিক একই কারণে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও নারী টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ ছাড়া এবারের টুর্নামেন্টে খেলছেন না সাবেক এক নম্বর নারী রোমানিয়ার সিমোন হালেপও।

আবুধাবিতে এলোমেলো হয়ে পড়েছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তারা না বুঝে রিভিউ নিয়ে নষ্ট করছে। এমনকি আফগান ফিল্ডারদের হাত গলেও বেরিয়ে যাচ্ছে একের পর এক ক্যাচ। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ।
১ সেকেন্ড আগে
মুমিনুল হক চার মারার পর নাজমুল হোসেন শান্তর হুংকার। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেলফি তোলেন মেহেদী হাসান মিরাজ। ঘটনা যে গত আগস্টে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয় নিয়ে বলা, সেটা বুঝতেই পেরেছেন। রমিজ রাজার মতে অস্ট্রেলিয়াকে তাদের ডেরায় হারিয়ে ক্রিকেট বিশ্বে বার্তা দিয়েছে বাংলাদেশ।
২৩ মিনিট আগে
স্থায়ী অধিনায়ক হওয়ার পর সাহিবজাদা ফারহানের নেতৃত্বে পাকিস্তান উড়ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। তবে এখানে শ্রীলঙ্কার দায়ও কোনো অংশে কম নয়। একের পর এক ক্যাচ মিসে সিরিজটাই হাতছাড়া হয়ে গেল লঙ্কানদের হাত থেকে।
১ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
২ ঘণ্টা আগে