ঢাকা: দানিল মেদভেদেভের কাছে মাটির কোর্ট বরাবরই অচেনা। ফ্রেঞ্চ ওপেনে আগের চারবারের প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে। রাশিয়ার এই দ্বিতীয় বাছাই এবার অবশ্য ফিরেছেন ভিন্ন রূপে। প্রথম রাউন্ডের গেরো খোলে মেদভেদেভ পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। কাল রাতের ম্যাচে টমি পলকে ৩-৬, ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন তিনি।
মেদভেদেভর জন্য জয়টা অবশ্য সহজ ছিল না। যুক্তরাষ্ট্রের ৫২ নম্বর বাছাই পলের বিপক্ষে ৩–৬ গেমে হেরে যান প্রথম সেট। দ্বিতীয় সেটে অবশ্য ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন মেদভেদেভ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টানা তিন সেট জিতে মেদভেদেভ পৌঁছে যান তৃতীয় রাউন্ডে।
এ জয় হয়তো নতুন করে গ্র্যান্ড স্লাম স্বপ্ন দেখাবে মেদভেদেভকে। গত দুই বছরে দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে হেরেছেন তিনি। ২০১৯ সালে রাফায়েল নাদালের বিপক্ষে হেরেছিলেন ইউএস ওপেনের ফাইনাল। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছেন নোভাক জোকোভিচের কাছে।
অন্যদিকে নারী এককে জয় পেয়েছেন ফেবারিট সেরেনা উইলিয়ামস। রুমানিয়ার মাহিয়েলা বুজারেনস্কুকে ৬–৩, ৫–৭ ও ৬–১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে গেছেন এই মার্কিন সুপারস্টার।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে