
ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মিরা আন্দ্রিভার কাছে না হারলে আরিনা সাবালেঙ্কা এতক্ষণে ঘোষণা দিতে পারতেন—আমেরিকার মাটিতে তিনি হারেন না! ওই হারের পরও অবশ্য সাবালেঙ্কা এমনটা দাবি করলে সেটা বেশি বাড়াবাড়ি হবে কি!
গত মায়ামি মাস্টার্সের ফাইনাল জিতলেন। সেটিও আমেরিকান প্রতিযোগী জেসিকা পেগুলাকে হারিয়ে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে পেগুলার বিপক্ষে ৭-৫, ৬-২ গেমে জয়ের পর যুক্তরাষ্ট্রের মাটিতে শেষ ২৪ ম্যাচের ২৩টিতেই জিতেছেন টেনিসের ‘নাম্বার ওয়ান’ সাবালেঙ্কা। একমাত্র হারটিই ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মিরা আন্দ্রিভার কাছে। সেই ম্যাচেও তিনি প্রথম সেটটি জিতেছিলেন ৬-২ গেমে।
গতকালের ফাইনালটি হতে পারত পেগুলার প্রতিশোধের ম্যাচ। গত ইউএস ওপেনে তাঁকে হারিয়েই ফ্ল্যাশিং মিডোর রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সাবালেঙ্কা। প্রতিশোধের ম্যাচের স্বাগতিক সমর্থকদেরও পাশে পেয়েছিলেন তিনি। কিন্তু কোর্টে সাবালেঙ্কার উদ্ভাসিত পারফরম্যান্সের কাছে পরে উঠতে পারেননি পেগুলা।
মায়ামি মাস্টার্সে এটাই প্রথম শিরোপা বেলারুশ সাবালেঙ্কার। আর এ বছর ব্রিসবেন ওপেনের পর দ্বিতীয় শিরোপা তাঁর। ফাইনাল জয়ের পর দারুণ উচ্ছ্বসিত সাবালেঙ্কা বললেন, ‘এই ট্রফি জিততে পেরে যার পর নাই খুশি আমি। আরও খুশি এই কারণে যে ফাইনালে আমি আমার সেটা খেলাটাই খেলতে পেরেছি।’

সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই আর এক মাসও। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। ৪ নভেম্বর থেকে সাফ শুরু হলেও প্রথম ম্যাচে বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
৩ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও আলো কেড়ে নিল ঢাকা বিভাগের এক বিরল নজির। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গা
৫ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
৬ ঘণ্টা আগে