
টেনিসের ‘ব্যাডবয়’ খ্যাত অস্ট্রেলিয়ার নিক কিরিওস মাঝে মধ্যেই এমনটা করতেন। কালে ভদ্রে বুলগেরিয়ার গিগর দিমিতভ থেকে শুরু করে সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচেরও কোর্টে র্যাকেট ভাঙার নজির আছে। অস্ট্রেলিয়ান ওপেনে এবার র্যাকেট ভাঙলেন দানিল মেদভেদেভ। শুধু র্যাকেটই নয়, র্যাকেট দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছেন নেটের ক্যামেরাও।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আজ ঘটেছে এই ঘটনা। তখন অবাছাই কাসিদিত সামরেজের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে ছিলেন রুশ টেনিস তারকা পঞ্চম বাছাই মেদভেদেভ। প্রথম সেট জিতলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে যান তিনি। আর ঘটনাটি তৃতীয় সেটের সময়। ৪০-১৫ পয়েন্টে পিছিয়ে থাকার সময় সামরেজের একটি শট নেটে লেগে গতিপথ পাল্টে ফেললে মেজাজ হারিয়ে ফেলেন মেদভেদেভ। সেই শটটি ফেরাতে পারলেও সেই সেটে জিতে যান থাই প্রতিযোগী সামরেজ।
এরপরই নেটের কাছে গিয়ে জোরে জোরে পাঁচবার নেটে আঘাত করেন মেদভেদেভ। তাতে তাঁর হাতের র্যাকেট তো ভাঙেই, ভেঙ্গে যাই নেটে বসানো ক্যামেরাও। এই ঘটনার পর ক্যামেরা মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ থাকে খেলা। এ সময়ে বল কুড়ানিদের ভাঙা টুকরোগুলো সরিয়ে ফেলতে দেখা যায়। যদিও পরের দুটি সেট জিতে ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমে জয়লাভ করেন মেলবোর্ন পার্কে ২০২১, ২০২২ ও ২০২৪ সালে ফাইনাল খেলা মেদভেদেভ।
তবে এই ঘটনায় বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছেন মেদভেদেভ। তবে রুশ তারকার আশা, ‘আশা করি খুব বেশি বড় জরিমানা হবে না। সাধারণত র্যাকেট ভাঙার জন্য জরিমানা হয়। আর ক্যামেরা ঠিক করতে কিছু খরচ হবে। তবে আমার মনে হয় না, ক্যামেরাটি খুব বেশি দামের।’
তো কি কারণে মেজাজ হারিয়েছিলেন তখন? এই প্রশ্নে মেদভেদেভের উত্তর, ‘দ্বিতীয় ও তৃতীয় সেটে আমি বল ছুঁতেই পারছিলাম না। কী করব—বুঝতে পারছিলাম না। তবে যখন এটি করছিলাম, র্যাকেট ভেঙে ফেলার লক্ষ্য ছিল না আমার। তবে ভাঙা র্যাকেট দেখে মনে হয়েছিল, আরেকটি র্যাকেট নেওয়ার সময় হয়ে গেছে।’

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
৭ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে