Ajker Patrika

অবশেষে জানা গেল মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচের সূচি

ক্রীড়া ডেস্ক    
অবশেষে জানা গেল মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচের সূচি
সতীর্থরা লিওনেল মেসিকে শূন্যে ছুড়ে উদযাপন করছেন। তবে এটা এখন কেবলই স্মৃতি। ৭ অক্টোবর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ছবি: এএফপি

গোলের পর দুই হাত ওপরে তুলে উদযাপন। কিংবা ম্যাচ জয়ের পর সতীর্থরা একসঙ্গে মিলে তারকা খেলোয়াড়কে শূন্যে ছোড়া—অনেকেই বুঝতে পেরেছেন এখানে লিওনেল মেসির সম্পর্কে বলা হচ্ছে। তবে এবার আর তাঁকে দেখা যাবে না আকাশী-নীল জার্সিতে। আগামী মাসে

মেসি-পরবর্তী নতুন যুগের শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। গতকাল জানা গেছে সূচি।

মেসির অবসরের পর নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সূচি প্রকাশ করেছে। আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ে, কোস্টারিকা। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে হবে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ। এই ম্যাচের পর তিন দিনের বিরতি পাচ্ছে আলবিসেলেস্তেরা। ১৭ নভেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

গত ৭ অক্টোবরে মনুমেন্তালে আর্জেন্টিনা-বেনিন ম্যাচটা আগে থেকেই হয়ে ওঠে মেসিময়। কারণ, এই ম্যাচটা ছিল আর্জেন্টিনার তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচটা তাই হয়ে থাকল। আর্জেন্টিনার তিনটি গোলেই তিনি অবদান রেখেছেন। দুটি অ্যাসিস্ট করেছেন। গোল করেছেন একটি।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। দলটির জার্সিতে সর্বোচ্চ ১২৬ গোলও তাঁর। অ্যাসিস্ট করেছেন ৬৯ গোলে। যার মধ্যে বিশ্বকাপে করেছেন ২১ গোল। এই ২১ গোলের আটটিই এসেছে এ বছরের জুন-জুলাইয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে।

সবশেষ অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। তিন ম্যাচ মিলিয়ে দিয়েছে ১৪ গোল। কোনো গোল হজম করেনি আলবিসেলেস্তেরা। বলিভিয়াকে ৪-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা এরপর বুরকিনা ফাসোর বিপক্ষে জেতেছে ৭-০ গোলে। এই দুই ম্যাচ মেসি খেলেননি। তিনি বেনিনের বিপক্ষে ম্যাচটি রাঙিয়েছেন নিজের মতো করে। ৭ অক্টোবর মনুমেন্তালে বিদায়ী ভাষণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত