
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি লামিনে ইয়ামাল অবশেষে করেই ফেলেছেন। ৬ বছর এই চুক্তিতে মোটা অঙ্কের টাকা পাচ্ছেন তিনি। যেখানে প্রত্যেক সপ্তাহেই পাচ্ছেন ৫ কোটি টাকার বেশি।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল রাতে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে বার্সেলোনা। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘বার্সেলোনা, লামিনে ইয়ামাল নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সমঝোতায় পৌঁছেছে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। ক্লাবের অফিসে গতকাল তিনি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, সহসভাপতি রাফা ইউস্তে এবং ক্রীড়া পরিচালক অ্যান্ডারসন লুইস ডি সুজা ডেকোসহ আরও অনেকে ইয়ামালের নতুন চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।’
নতুন চুক্তিতে ইয়ামাল কত টাকা পাচ্ছেন, সে ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। প্রত্যেক মৌসুমে তিনি ১ কোটি ২৫ লাখ পাউন্ড পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬ কোটি ৪৫ লাখ টাকা। বোনাসসহ সেটা হবে ২৮০ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহের হিসেব করলে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড পাবেন তিনি। যা ৫ কোটি ৩৬ লাখ টাকা।
The future is now. pic.twitter.com/VP2WQmbNHN
— FC Barcelona (@FCBarcelona) May 27, 2025
২০২৩ সালে বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পান ইয়ামাল। তখন থেকেই জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন তিনি। ক্লাবটি বলেছে, ‘লামিনে ইয়ামালের চুক্তি বাড়ানোর মাধ্যমে বার্সার বর্তমান প্রজেক্ট আরও এক ধাপ সামনে এগিয়ে গেল। ২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সার হয়ে তার অভিষেক হয়েছিল। তখন তার বয়স ছিল ১৫ বছর। বার্সেলোনার কাছে মাতারো এলাকা থেকে উঠে আসা একটি ছেলে পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে উঠে এসেছে। সেটা বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে গিয়েছে।’ বার্সার সঙ্গে আগের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত।
বার্সেলোনার জার্সিতে দুই বছরে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে ১০৬ ম্যাচ খেলেছেন ইয়ামাল। ২৫ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। বার্সার হয়ে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। যেখানে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন। আর স্পেনের জার্সিতে গত বছর ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছেন এই ফুটবলার।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২২ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে