ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির খেলার কথা শোনা গিয়েছিল কয়েক মাস আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেই ঘোষণাও অবশেষে চলে এল।
গতকাল মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি। ২০২৫ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস এক বিবৃতিতে বলেন, ‘লিও মেসি ও তার পরিবারকে নতুন পরিবেশে স্বাগত জানাতে পেরে বেশ সম্মানিত বোধ করছি। ২০১৮ সালে আমরা একটি অভিজাত ক্লাব তৈরির অঙ্গীকার করেছিলাম, যাতে বিশ্বের বিখ্যাত খেলোয়াড়েরা খেলতে আগ্রহী হয়। ভক্তদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং বলতে চাই যে কখনো আস্থা হারাবেন না। একসঙ্গে আমরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারব।’
আনুষ্ঠানিক ঘোষণার পর মেসি নিজেও রোমাঞ্চিত। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘ইন্টার মিয়ামি ও যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের পরবর্তী যাত্রা শুরু করার ব্যাপারে বেশ রোমাঞ্চিত। এটা বেশ দারুণ সুযোগ এবং আমরা সবাই সুন্দর একটা প্রজেক্ট তৈরি করব। যে লক্ষ্য আমরা ঠিক করেছি, তা অর্জন করতে একসঙ্গে কাজ করব এবং নতুন জায়গায় পারফর্ম করতে মুখিয়ে আছি।’
মেসিকে আজ সবার সঙ্গে পরিচয় করানো হবে মিয়ামিতে। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। পরিচয়পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল।
২০২১ সালে বার্সেলোনার সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন করে মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন ১০টি লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। এরপর দুই মৌসুম খেলে পিএসজিতে মেসির ক্যারিয়ার শেষ হয় এ বছর। পিএসজিতে দুটি লিগ ওয়ান (২০২১-২২,২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার।

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
২ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
২ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
২ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
৭ ঘণ্টা আগে