
একের পর এক গোল করেন বলে ‘গোল মেশিন’ তকমা পেয়ে গেছেন আর্লিং হালান্ড। ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। তবে গতকাল অ্যানফিল্ডে তাঁর একটি গোল হতে হতেও হলো না। লিভারপুলের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন ম্যান সিটির এই ফরোয়ার্ড।
অ্যানফিল্ডে গতকাল লিভারপুল-ম্যান সিটি প্রিমিয়ার লিগের শেষ পর্যায়ে এসে নাটকীয়তা জমে ওঠে। ৯০ মিনিটের পর যোগ করা সময়ের ১৩ মিনিটে হালান্ড বিল্ড আপ করতে গিয়েছিলেন। সে সময় সিটি মিডফিল্ডার রায়ান চেরকি গোল করতে যাওয়ার সময় লিভারপুল ডিফেন্ডার দমিনিক সোবোসলাই ফাউল করে বসেন। এরই মধ্যে চেরকি গোল করার পর ঘটনা বিশ্লেষণ করতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেওয়া হয়। সোবোসলাইকে লাল কার্ড দেখানো হলেও সিটির গোল বাতিল হয়ে যায়।
অন্তিম সময়ের গোল বাতিলের পর রাগ ঝেড়েছেন হালান্ড। লিভারপুল ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে সিটির এই ফরোয়ার্ড বলেন, ‘আমার মতে গোলটা রেফারির দেওয়া উচিত ছিল। তবে সোবোসলাই এ জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হবে। তার জন্য খারাপ লাগছে। কারণ, তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে সে। লাল কার্ড না দিয়ে গোলটা দিলেই হতো। সহজ কথা এটাই।’
শেষ মুহূর্তে গোলটা হলে ৩-১ গোলে জিতত ম্যানচেস্টার সিটি। তবে গোল বাতিল হওয়ায় লিভারপুলের বিপক্ষে সিটি পেয়েছে ২-১ গোলের জয়। হালান্ড কাল বাতিল হওয়া গোল নিয়েই বারবার কথা বলেছেন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আমার মতে এটা তো নিয়ম। এমনটাই হওয়া উচিত। যদিও আমি জানি না। চেরকি আমাকে পাস দিল। তবে আমি গোলটা করতে পারলাম না। হলো তো এমনটাই।’
লিভারপুল-ম্যান সিটি ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। ম্যাচে প্রথম গোল আসে ৭৪ মিনিটে।
ফ্রি-কিক থেকে গোলটি করেছেন সোবোসলাই। ম্যাচের শেষভাগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিটি। হালান্ডের হেড থেকে বল রিসিভ করে ৮৪ মিনিটে গোল করেন বার্নার্দো। ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে খেলা জমে ওঠে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন হালান্ড। শেষ মুহূর্তে সোবোসলাই-হালান্ড-চেরকির ‘ত্রিমুখী নাটকে’ আর সিটির গোল পাওয়া হলো না।
২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি। তিন ও চারে থাকা অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৭ ও ৪৪। প্রত্যেকেই ২৫টি করে ম্যাচ খেলেছে।

চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচ খেলে ফেললেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো জয়ের মুখ দেখা হয়নি আজিঙ্কা রাহানের দলের। একের পর এক হারে কলকাতা যখন বিপর্যস্ত, তখন দলটির ভুল ধরিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ
৮ ঘণ্টা আগে
পিএসজির বিপক্ষে চোট পেয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল বাজে কিছু অপেক্ষা করছে হুগো একিতিকের জন্য। শেষ পর্যন্ত হলো তা-ই। চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের এই ফরাসি ফরোয়ার্ড।
৯ ঘণ্টা আগে
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় রুবেল নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি।
১১ ঘণ্টা আগে
অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আছেন তামিম ইকবাল। তবে কোচিং প্রোগ্রামের কারণে ঘুরেফিরে আবারও সামনে এল বুলবুলের নাম।
১১ ঘণ্টা আগে