শিরোনাম পড়ে হয়তো আপনারা অনেকেই আশ্চর্য হয়েছেন। প্রিমিয়ার লিগে যাঁর কতশত কীর্তি এখন লিগ নিয়ে আগ্রহী নন তিনি। আসলে লিগ নিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের কৌতূহল না থাকার বিষয়টা ভিন্ন।
চেলটেনহাম উদ্যাপনে ঘোড়দৌড় দেখার জন্য যুক্তরাজ্যে এসেছিলেন ফার্গুসন। ঘোড়দৌড় দেখার মাঝেই স্কটিশ কোচের কাছে এবারের প্রিমিয়ার লিগের ভবিষ্যদ্বাণী জানতে চেয়েছিলেন আইটিভির এক সাংবাদিক। এর জবাবে ৮১ বছর বয়সী কোচ জানিয়েছেন আগ্রহী নন।
‘ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনালকে কাকে বেছে নেবেন, স্যার অ্যালেক্স?’ সাংবাদিক ম্যাট চ্যাপমানের এমন প্রশ্নের উত্তরে ফার্গুসন বলেছেন, ‘আমি আগ্রহী নই।’ দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কম হওয়ায় হয়তো ঝুঁকি নিতে চাননি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।
এবারের মৌসুমে প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে আছে আর্সেনাল। তবে তালিকার দুইয়ে থাকার দলের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা দুর্দান্ত চলছে। এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ৬৬ পয়েন্টে শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান গানারদের। সমান ম্যাচে ৬১ পয়েন্ট সিটিজেনদের।
কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ১৩টি শিরোপা জিতিয়েছেন ফার্গুসন। ক্লাবের হয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপাটা জেতেন ১৯৯৩ সালে। আর শেষটা জিতেছিলেন ২০১৩। শেষ শিরোপা জয়ের পরেই কোচিং ক্যারিয়ার থেকে অবসর নেন তিনি।

পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা যেন সহজে শেষ হবার নয়। একের পর এক ইস্যু সামনে চলে আসে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান যখন বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে ধেয়ে গেল সমালোচনার তির। পিসিবি এমন সিদ্ধান্ত কী করে নিল, তা বুঝতেই পারছেন না
৮ মিনিট আগে
জয় যেন অধরা হয়ে গেছে আর্জেন্টিনা দলের কাছে। যুক্তরাষ্ট্রে চলমান শিবিলিভস কাপে দুই ম্যাচের দুটিতে হেরেছে আকাশী-নীলরা। এমনকি টুর্নামেন্টে কোনো গোলও করতে পারেননি আর্জেন্টিনার মেয়েরা।
১ ঘণ্টা আগে
আজকের সেমিফাইনালটি যেন দুই সেয়ানের লড়াই! হতে পারে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু জয়ের তরিকা খুঁজেই সেমিফাইনালে উঠে এসেছে তারা। ফিরেছে ছন্দে। তাই সেমিফাইনালে ‘ফেবারিট’ ভারতকে সত্যিকারের বিপদে ফেলতে পারে ইংল্যান্ডই।
২ ঘণ্টা আগে
সাইক্লোন, ঝড়, সুনামি—গত রাতে ফিন অ্যালেনের ব্যাটিংকে বিশ্লেষণ করতে এই শব্দগুলোও যেন কম হয়ে যায়। ভিডিও গেমসের মতো একের পর এক বাউন্ডারি মারছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা গড়ে ফেললেন সেমিফাইনালেই। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের অধিনায়ক তো বটেই, কলকাতার ইডেন গার্ডেনসে তাঁর ব
২ ঘণ্টা আগে