
হামজা দেওয়ান চৌধুরী সিলেটে পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। মুগ্ধ করা হামজা ফিরে যাচ্ছেন এবার ইংল্যান্ডে। এক ফ্লাইটে সকাল ১০টা ৪০ মিনিটে আজ বাংলাদেশ ছেড়েছেন তিনি।
হামজাকে আবারও লাল-সবুজের জার্সিতে নিশ্চয়ই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন সমর্থকেরা। আবার বাংলাদেশে আসবেন কবে হামজা? আগামী দুই মাসে অবশ্য বাংলাদেশের কোনো ম্যাচ নেই। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচটি খেলার জন্য আবারও আসবেন এই মিডফিল্ডার।
বাংলাদেশের আতিথেয়তা এবং ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হামজাও। যাওয়ার আগে ভিডিও বার্তায় বললেন, ‘ধন্যবাদ। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, আপনাদের (সমর্থন) আমার কাছে কতটা অর্থবহ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’
জুনে ফেরার কথা জানিয়ে বললেন, ‘ইনশা আল্লাহ, আমি জুনে ফিরব। আমার সুস্বাস্থ্য এবং ফিরে আসার জন্য দোয়া করবেন। ইনশা আল্লাহ, জুনে আবার দুটি বড় ম্যাচে আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’ গত ১৭ মার্চ মা-বাবা, স্ত্রী-সন্তান ও ভাইসহ মোট নয় সফরসঙ্গীকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন হামজা।
শিলংয়ে হামজার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১০ জুন। ঘরের মাঠে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন হামজা-জামালরা।

সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১৩ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
২ ঘণ্টা আগে