
ইনজুরি, অফফর্ম এবং ব্যক্তিগত জীবন নিয়ে গত কিছুদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন লামিনে ইয়ামাল। সুযোগ পেয়ে এই উইঙ্গারকে ধুঁইয়ে দিচ্ছিলেন নিন্দুকেরা। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিলেন ১৮ বছর বয়সী ফুটবলার।
লা লিগায় রোববার রাতে এলচেকে ডেকে এনে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান পাঁচে নামিয়ে এসেছে কাতালানরা। অলিম্পিক লুইস স্টেডিয়ামে নবম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ইয়ামাল। সতীর্থ বালদের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে জোরালো শটে লিড এনে দেন আক্রমণভাগের এই ফুটবলার।
এই গোলের পর উদযাপনে সমালোচনার জবাব দিয়েছেন ইয়ামাল। কিছুটা দৌঁড়ে গিয়ে বার্সার ব্যাচ দেখান এবং কামড়ে দেন। ইয়ামাল যেন বোঝাতে চাইলেন, বাজ সময় থেকে বের হয়ে এসেছেন তিনি। নিন্দুকদের হতাশ করতে মাটির দিকে ইঙ্গিত করেন ইয়ামাল। এমনকি উদযাপনে নিজের কাঁধ থেকে ওজন নামানোর ইঙ্গিত করতেও দেখা যায় তাঁকে। সে সময় ডাগআউটে হান্সি ফ্লিকের উদযাপনও ছিল দেখার মতো। আনন্দে লাফিয়ে উঠেন তিনি। যেন প্রিয় ছাত্রের ফর্মে ফেরার উচ্ছ্বাস সবথেকে বেশি ছুঁয়ে গেছে এই জার্মান কোচকে।
গত সেপ্টেম্বরে চোট পান ইয়ামাল। পুরোপুরি সুস্থ হয়ে না উঠলেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৬ অক্টোবর রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামেন তিনি। সেদিন নিজেকে হারিয়ে খুঁজেছেন ইয়ামাল। হতাশাজনক পারফরম্যান্সের পর ম্যাচ শেষে রিয়ালের খেলোয়াড়দের তোপের মুখে পড়েন। সাম্প্রতিক সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়েও আলোচনায় এসেছেন। সব মিলিয়ে ভালো সময়ের দেখাই যেন পাচ্ছিলেন না তারকা ফুটবলার। অবশেষে এলচের বিপক্ষে গোল করে স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেন ইয়ামাল।
ম্যাচ শেষে ইয়ামালকে নিয়ে কথা বলেছেন ফ্লিক। তিনি বলেন, ‘ইয়ামালকে তাঁর ইনজুরির বিষয়টি মাথায় রেখেই চলতে হবে। সে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে। তাঁকে অনুশীলন করতে হবে। ইনজুরি থেকে মুক্তির জন্য চিকিৎসাও নিতে হবে। সে এসব করে যাচ্ছে। ইয়ামালের চোট পুরোপুরি ভালো হয়েছে আমি সেটা বলতে চাই না। ইনজুরির কাজ হলো আসা এবং যাওয়া। তাই ইনজুরি পরিচালনা করেই খেলতে হবে।’

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
২৭ মিনিট আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
৪ ঘণ্টা আগে