
গত মাসের শুরুতে চোটে পড়েন হামজা চৌধুরী। চার্লটন অ্যাথলেটিকে বিপক্ষে খেলার আধঘণ্টার মাথায় হাঁটুতে ব্যথা পান। তখন বলা হয়েছিল, চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগতে পারে তাঁর। তাই এ মাসে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল শঙ্কা। সব অনিশ্চয়তা দূর করে দ্রুতই সেরে উঠেছেন হামজা।
গতকাল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ইপসউইচ টাউনের মুখোমুখি হয় হামজার ক্লাব লেস্টার সিটি। মূল একাদশে না রাখলেও রিজার্ভ স্কোয়াডের তালিকায় ঠিকই হামজার নাম রাখেন কোচ গ্যারি রোয়েট। তাতেই হামজার চোট নিয়ে সব শঙ্কা দূর হয়ে গেল। ৮৩ মিনিটে রিকার্ডো ডমিঙ্গোজ বারবোসা পেরেইরার পরিবর্তে হামজাকে মাঠে নামান রোয়েট। লেস্টার সিটি-ইপসউইচ টাউন ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৩৯ মিনিটে গোল করেন লেস্টার স্ট্রাইকার প্যাটসন ডাকা। ১-০ গোলে পিছিয়ে থাকা ইপসউইচ সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩১ মিনিট পর। ৭৬ মিনিটে ইপসউইচ স্ট্রাইকার সিনদ্রে ওয়ালে এগেলি করেন সমতাসূচক গোল।
সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারেও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘হামজা বলেছে, সে আসবে। ওর চোটও খুব বেশি গুরুতর নয়। আমরা তাকে দলে পাব আশা করি।’
এবারের এএফসি এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ড থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে একটি ম্যাচ বাকি আছে এখনো। সেই ম্যাচ ৩১ মার্চ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে খেলার কথা রয়েছে।
চার দলের গ্রুপে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন তৃতীয়। দ্বিতীয় স্থানে থাকা হংকং (৮ পয়েন্ট) ও চতুর্থ স্থানে থাকা ভারতও (২) বাদ পড়েছে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ২০২৭ এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর।

র্যাঙ্কিংয়ে ৫৫ ধাপ পিছিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে দাপটই দেখানোর কথা ছিল বাংলাদেশের। একই প্রতিপক্ষকে ১১ গোলে উড়িয়ে দেয় ভারত, অথচ বাংলাদেশ কিনা পচা শামুকে পা কাটা থেকে রক্ষা করল নিজেদের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৪-২ গোলের জয় বাংলাদেশকে মেয়েদের সাফে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে বটে, তবে খুব বেশ
১ ঘণ্টা আগে
নেইমারকে ঘিরে এই অনিশ্চয়তাই এখন ব্রাজিলের সবচেয়ে বড় মাথাব্যথা।
৩ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে ৩৩টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার প্যানেলে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক তাঁর ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে সবচেয়ে অভিজ্ঞ হিসেবে মাঠে নামবেন।
৩ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে পিএসজি এগিয়ে থাকছে তাই কিছুটা। কিন্তু আর্সেনালের হাতে আছে সেই ক্ষুধা, যেটা ২২ বছরের অপেক্ষা শেষে লিগ জেতা একটি দলের চোখে জ্বলে। ক্লান্ত শরীর আর সতেজ মনের এই লড়াইয়ের ফয়সালা হবে শনিবার রাতে বুদাপেস্টে।
৫ ঘণ্টা আগে