
একে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তার ওপর তারা খেলছে ঘরের মাঠে। সব মিলিয়ে আজকের ফাইনালে অনেকের বাজি ভারতই। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলও তারা। এই ম্যাচ জিতলে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল হবে সূর্যকুমার যাদবের ভারত।
ভারতের বাইরে দুটি করে বিশ্বকাপ জেতা দল আছে আরও দুটি — ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড । তবে কোনো দলই টানা এই টুর্নামেন্ট জিততে পারেনি । ‘কালো ঘোড়া’ হিসেবে টুর্নামেন্ট শুরু করা কিউইদের খুশি হওয়ার মতো আরও একটা তথ্য —টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে কখনোই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। আজ ফাইনালের মতো মঞ্চে অধরা জয়ের সুবর্ণ সুযোগ ভারতের সামনে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন। চলুন জেনে নেওয়া যাক, কে কী বলেছেন:
জিতবে কারা নিশ্চিতভাবেই ভারত ফেবারিট । একে তো তারা এক নম্বর দল এবং তারা খেলছে নিজেদের দেশে। ভারত অবশ্যই ফেবারিট , তবে যেকোনো ফরম্যাটেই নিউজিল্যান্ডকে বাতিলের খাতায় রাখা যাবে না।
নাসের হুসেইন, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটির আগে যদি বলা হতো যে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল হবে, আমার মনে হয় এটা নিয়ে সংশয়ই ছিল না। ভারত অনেকটা এগিয়ে থেকে ফেভারিট ছিল। এখন নিউ জিল্যান্ড যেভাবে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, আমার মনে হয় (সমীকরণ) ৫০-৫০। তবে আমার মনে হয়, নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে ভারত।
মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক
ফিন যদি ফাইনালে ছন্দ খুঁজে পায়, তাহলে সে এমন একজন যে ঘরের মাঠে ভারতের আনন্দ মাটি করে দিতে পারে। আমি যদি ভারত দলের হতাম, তাহলে ফাইনালে একটা দলের বিপক্ষেই খেলতে চাইতাম না, সেটা হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছি আমি।
ব্র্যাড হাডিন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
ফাইনালে আমি নি জিল্যান্ডকেই সমর্থন করছি। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা কীভাবে মিচেল স্যান্টনারকে সামলায়। সে দলের অধিনায়ক ও খুবই মিতব্যয়ী বোলিং করে, বিশেষ করে এই ধরনের উইকেটে।
নাথান লায়ন, অস্ট্রেলিয়ার স্পিনার
ভারত আজ জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়বে ভারত। এর আগে কোনো স্বাগতিক দল চ্যাম্পিয়ন হতে পারেনি। কলম্বোর প্রেমাদাসায় ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে রানার্সআপ হয়েছিল শ্রীলঙ্কা। এ ছাড়া কোনো দল এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পারেনি।

ব্রেট র্যান্ডেল নামটা খুব একটা পরিচিত হওয়ার কথাও নয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-টোয়েন্টি—সব সংস্করণে ৩০টির বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটারের এখনো নিউজিল্যান্ডের জার্সি পরার সুযোগ হয়নি। সেই র্যান্ডেল আজ নাম লেখালেন ইতিহাসের পাতায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বোলার
৩৫ মিনিট আগে
বাটলার বলেন, ‘আমি (সেই ম্যাচে) নেপালকে দেখেছি এবং আমার মনে হয় নেপাল খুব ভালো খেলেছে। উজবেকিস্তান খুবই শক্তিশালী। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমার মনে হয় আমাদের কারিগরি দক্ষতা এবং বল দখলে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমি জানি তারা যেভাবে খেলবে তার ওপর ভিত্তি করে এটি একটি কঠিন ম
১ ঘণ্টা আগে
১১ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে গতকাল বাংলাদেশে এসেছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফরা। ঠিক তার পরের দিন ঢাকায় এসে পৌঁছেছেন শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ান-সাহিবজাদা ফারহানরা।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। ২০ দলের টুর্নামেন্ট এখন দুই দলে নেমে এলেও ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা আটকা পড়ে রয়েছে ভারতেই। টুর্নামেন্ট শেষ হওয়ার পরও কেন তারা দেশে ফিরতে পারছে না, প্রশ্ন তুললেন মাইকেল ভন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ধুয়ে দিয়েছেন
২ ঘণ্টা আগে