
এই না হলে এল ক্লাসিকো! বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের স্কোরলাইন ৪-৩ বলেই শুধু নয়। উত্তেজনায় পরিপূর্ণ এল ক্লাসিকোতে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজও পড়েছেন বিতর্কের মুখে।
এস্তাদিও অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে গত রাতে বিতর্কিত রেফারিংয়ের ঘটনা ঘটেছে ৮০ মিনিটের পরে। ৭৭ মিনিটে বদলি হিসেবে নামা বার্সেলোনা মিডফিল্ডার ফারমিন লোপেজ নামতে না নামতেই আক্রমণ শুরু করেন। লোপেজের পাস রিসিভ করে ফেরান তোরেস ভলিতে শট করতেই তাতে বাধা দেন রিয়াল ডিফেন্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। সেখানে চুয়ামেনি হ্যান্ডবল করেছেন কিনা, সেটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা হয়। ভিএআর দেখে এরপর পেনাল্টি দেওয়া হয়নি। উপরন্তু লোপেজকে দেখানো হয় হলুদ কার্ড। ম্যাচ শেষে রেফারিং নিয়ে গাভি বলেন, ‘অনেক বিতর্কিত মুহূর্ত আছে। তবে সেগুলো নিয়ে কিছু বলতে চাই না।’
২-০ গোলে পিছিয়ে থেকে ৪-৩ গোলে অবিশ্বাস্য ম্যাচ জিতল বার্সেলোনা। তাতে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক ভেস্তে গেল। বার্সেলোনার চার গোলের মধ্যে রাফিনিয়া করেছেন ২ গোল। একটি করে গোল করেন এরিক গার্সিয়া ও লামিনে ইয়ামাল। গাভির মতে জয়ের ধারা বজায় রাখতে বার্সার প্রাণপণ চেষ্টা করা উচিত। বার্সা মিডফিল্ডার বলেন, ‘যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে, আমরা জিতেছি। জয়ের ধারা বজায় রাখতে আমাদের আরও চেষ্টা করা উচিত।’
বার্সেলোনা অবশ্য গত রাতে ম্যাচটা ৫-৩ ব্যবধানে জিততে পারত। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে গোল করেন লোপেজ। তবে ভিএআরে দেখা যায়, গোল করার সময় বার্সা মিডফিল্ডারের হ্যান্ডবল হয়েছে। এল ক্লাসিকো ৪-৩ গোলে জিতে বার্সেলোনা লা লিগায় এক হাত দিয়েই রেখেছে বলা যায়। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এবারের লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৭০ ও ৬৪। সবাই ৩৫টি করে ম্যাচ খেলেছে। হাতে থাকা তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
মাঠে নামার আগেই অবশ্য ২০২৪-২৫ মৌসুমের লা লিগার শিরোপা জিততে পারে বার্সেলোনা। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ রিয়াল হারলে ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫ থাকবে। এরপর হাতে থাকা দুই ম্যাচ জিতলে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট হবে ৮১। যেখানে বার্সা এরই মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে বসে আছে। এবার চ্যাম্পিয়ন হলে লা লিগায় ২৮তম শিরোপা জিতবে বার্সা। সবশেষ লা লিগা ক্লাবটি জিতেছে ২০২২-২৩ মৌসুমে।
চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকোর প্রত্যেকটিতেই জিতেছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচ। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—মেজর দুটি শিরোপাই বার্সা এবার জিতেছে রিয়ালকে কাঁদিয়ে। এস্তাদিও অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে গত রাতে ৪-৩ গোলে হারের পর কার্লো আনচেলত্তির কাছে প্রশ্ন, এটাই কি তাঁর শেষ এল ক্লাসিকো কিনা। রিয়াল কোচ উত্তর দিলেন, ‘এটা মৌসুমের শেষ ক্লাসিকো। এখনো তিন ম্যাচ বাকি। আমাদের বাকি সব কয়টা ম্যাচে জিততে হবে।’

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২৫ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
৩৩ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে