
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দরকার ছিল ড্র। ম্যাচটি আজ বাংলাদেশ হেরে গেছে ৬-১ গোলের বড় ব্যবধানে। গ্রুপ রানার্সআপ হয়ে পিটার বাটলার তাকিয়ে ছিল চীনের দিকে। তারা লেবাননকে ৮-০ গোলে হারিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেল অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে।
বাছাই থেকে ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়নসহ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা তিন রানার্সআপ দল খেলবে মূলপর্বে। বাংলাদেশ নিজেদের রেখেছে সেরা তিনের ভেতর। ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারান আফঈদা-সাগরিকারা। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে উড়িয়ে দেন ৮-০ গোলে। শেষ ম্যাচে হারলেও ৩ ম্যাচ মিলিয়ে বাংলাদেশের গোলগড় দাঁড়ায় +৫।
মাঠে নামার আগে ৬ পয়েন্ট নিয়ে লেবাননের গোলগড় ছিল +২। ড্র করলে কিংবা জিতলে মূলপর্বে চলে যেত তারা। সেক্ষেত্রে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হতো অস্ট্রেলিয়ার দিকে। চাইনিজ তাইপেকে ২ বা এর বেশি গোলে তারা হারালে বাংলাদেশ যোগ্যতা অর্জন। কিন্তু এর আগেই কাজটা সম্পন্ন করেছে চীন।
গত মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অল্প সময়ের ব্যবধানে এবার ইতিহাস গড়ল অনূর্ধ্ব-২০ দলও। আগামী বছরের এপ্রিলে ১২ দল নিয়ে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৯ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে