
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় কিট চুক্তি এটি। ২০৩৫ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদি এই চুক্তিতে প্রতিবছর ১০০ মিলিয়ন পাউন্ড করে পাবে সিটি। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৪৭০ কোটি টাকা। এই চুক্তি পেছনে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০২৩ সালে অ্যাডিডাসের সঙ্গে করা ৯০ মিলিয়ন পাউন্ডের বার্ষিক কিট চুক্তিকেও।
২০১৯ সালে সিটির সঙ্গে পুমার আগের চুক্তি ছিল বছরে ৬৫ মিলিয়ন পাউন্ডের। সিটি ফুটবল গ্রুপের সিইও ফেরান সোরিয়ানো বলেন, ‘আমরা পুমার সঙ্গে যুক্ত হয়েছিলাম নিজেদের চ্যালেঞ্জ জানাতে এবং প্রত্যাশার চেয়ে বেশি কিছু করতে। গত ছয় মৌসুমে আমরা সেটা অর্জন করেছি। পুমা আমাদের সংগঠনের অংশ হয়ে গেছে। অনেক ঐতিহাসিক মুহূর্ত আমরা একসঙ্গে উদ্যাপন করেছি, বিশ্বজুড়ে সমর্থকদের যুক্ত করেছি।’
পুমার সিইও আর্থার হোয়েল্ড এই অংশীদারত্বকে বর্ণনা করেন মাঠের ভেতর ও বাইরে দারুণ সফল হিসেবে, ‘ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের অংশীদারত্ব মাঠে ও মাঠের বাইরে দারুণ সফল হয়েছে। শিরোপা, পারফরম্যান্স পণ্যের মঞ্চ এবং ব্যবসায়িক দিক—সবকিছুতেই ছিল চমৎকার অর্জন।’
তবে এই চুক্তি এমন সময় এসেছে, যখন গার্দিওলার দল ২০১৬-১৭ সালের পর প্রথমবারের মতো কোনো বড় শিরোপা জিততে পারেনি। এবার তারা প্রিমিয়ার লিগে শেষ করেছে তৃতীয় হয়ে, এফএ কাপের ফাইনালে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে, আর ক্লাব বিশ্বকাপে বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। তবু ব্র্যান্ড ভ্যালু আর বাজারদর—সবকিছুতে ম্যানসিটি যেন এখনো অনন্য উচ্চতায়।
ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় চুক্তি হলেও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিট চুক্তি বছরে ১০০ মিলিয়নের ওপরে।

গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
১ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
২ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৩ ঘণ্টা আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৩ ঘণ্টা আগে