
ইউরোপের ক্লাবগুলোর বিরুদ্ধে প্রায় সময়ই আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এমন কিছু হলে চুপ করে বসে থাকে না ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এবার বার্সেলোনা-চেলসির মতো বিখ্যাত ক্লাবগুলোকে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে উয়েফা।
বার্সেলোনাকে ১৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১৬ কোটি ৭২ লাখ টাকা। অন্যদিকে চেলসির জরিমানা হয়েছে ৩১ মিলিয়ন ইউরো (৪৪৭ কোটি ৮৯ লাখ টাকা)। উয়েফা গতকাল এক বিবৃতিতে এই শাস্তির কথা জানিয়েছে। আর্থিকভাবে অনেক টাকা ক্ষতি করেছে বলেই বার্সার এমন মোটা অঙ্কের টাকা জরিমানা। উয়েফার ক্লাব অ্যাকাউন্টের হিসেব অনুযায়ী ইউরোপীয় প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে কিনা, সেটা এখানে বিবেচনা করা হয়েছে। চেলসিকে উয়েফার ফিনান্সিয়াল মনিটরিং রুল ভাঙার কারণে জরিমানা করা হয়েছে। ২০২৪ সালের হিসেব ধরে বার্সা-চেলসির মোটা অঙ্কের টাকা জরিমানা হয়েছে।
চেলসির ২০ মিলিয়ন ইউরো জরিমানা হয়েছে ব্রেক-ইভেন পর্যায়ে যেতে ব্যর্থতার কারণে। বাকি ১১ মিলিয়ন ইউরো জরিমানার কারণ দল গঠনে মাত্রাতিরিক্ত খরচ। রাজস্বের ৮০ শতাংশ খরচের ব্যাপার বেঁধে দেওয়া হলেও ফুটবলারদের ট্রান্সফার ফি ও কেনাকাটায় অনেক বেশি খরচ করেছে ইউরোপীয় ক্লাবটি। এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ক্লাব এই ব্যাপারে উয়েফার সঙ্গে নিবিড়ভাবে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে।
বার্সেলোনার জন্য দুই বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ে অর্থনৈতিক ব্যাপার মানসম্মত অবস্থায় পৌঁছাতে না পারলে আরও ৪৫ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে ক্লাবটিকে। বাংলাদেশি মুদ্রায় ৬৫০ কোটি ১৬ লাখ টাকা। এদিকে উয়েফার শর্ত চার বছরের মধ্যে পূরণ করতে ব্যর্থ হলে ৬০ মিলিয়ন ইউরো বাড়তি গুনতে হবে (৮৬৬ কোটি টাকা)। ২০২৪-২৫ মৌসুমে বার্সা লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—এই তিনটি মেজর শিরোপা জিতেছে।
চেলসি-বার্সার পাশাপাশি ইউরোপের অন্যান্য ক্লাবকেও জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের অ্যাস্টন ভিলাকে ২০২৪-২৫ মৌসুমে খেলোয়াড় কেনাবেচায় অতিরিক্ত অর্থ খরচের কারণে ১১ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি হিসেবে প্রায় ১৫৯ কোটি টাকা। ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে ভিলা।
উয়েফার আর্থিক শর্ত পূরণ করতে না পারায় ফ্রান্সের ক্লাব লিওঁকে ১২.৫ মিলিয়ন ইউরো (১৮০ কোটি ৬০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। আগস্টে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না ক্লাবটি। কারণ, ২০২৪-২৫ মৌসুমে লিওঁ শেষ করেছে ছয় নম্বরে থেকে। পিএসজি, মার্শেই, মোনাকো—এই তিনটি দল চ্যাম্পিয়নস লিগে উঠে গেছে। নিস খেলবে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২২ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে