
২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে ছয় মাসের মতো বাকি থাকলেও এরই মধ্যে দামামা বেজে গিয়েছে। ওয়াশিংটনে ৫ ডিসেম্বর হয়েছে ২৩তম ফুটবল বিশ্বকাপের ড্র। এবারের বিশ্বকাপে পানি পানের বিরতি রাখা হবে বলে জানিয়েছে ফিফা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এই তিন দেশে তখন চলবে গ্রীষ্মকাল। উচ্চ তাপমাত্রার কালনে ফুটবলারদের পানিশূন্যতাসহ নানারকম সমস্যা হতে পারে। ফুটবলারদের কল্যাণের কথা চিন্তা করে পানি পানের বিরতি রাখার সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা নিয়েছে। প্রত্যেক অর্ধেই থাকবে ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’। দুই অর্ধেই খেলা যখন ২২ মিনিটে পৌঁছাবে, তখন ৩ মিনিটের জন্য বন্ধ থাকবে ম্যাচ। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিয়া বলেছেন, ‘প্রত্যেকটি ম্যাচের জন্যই থাকছে তিন মিনিটের হাইড্রেশন বিরতি। ভেন্যু, তাপমাত্রা যা-ই হোক না কেন সবখানেই থাকবে একই রকম ব্যবস্থা।’
এ বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের চরম অব্যবস্থাপনার কারণে অনেক সমালোচনা হয়েছিল। বৈরি আবহাওয়ার কারণে অনেক ম্যাচে বারবার বাধা এসেছে। কিছু ম্যাচ স্থানীয় সময় দিনের আলোয় হয়েছিল। উচ্চ তাপমাত্রার কারণে ফুটবলাররা খেলতে অনেক সমস্যায় পড়েছিলেন। কয়েকটা ম্যাচে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। সেই ক্লাব বিশ্বকাপেও ছিল পানি পানের বিরতি। যেহেতু একই সময়ে ফুটবল বিশ্বকাপ হবে, আগে থেকেই সতর্ক থাকছে ফিফা। কোচ থেকে শুরু করে সম্প্রচারক সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।
পানি পানের বিরতির কারণে আগামী ফুটবল বিশ্বকাপে একটা ম্যাচ সাধারণত চার ভাগে ভাগ হবে। যেহেতু প্রত্যেক অর্ধেই থাকছে পানি পানের বিরতি। এই বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। ১২ গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। আর্জেন্টিনা এই বিশ্বকাপে নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। কাতারে ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিও পেয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৪ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৫ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
৬ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে