
নারী এশিয়ান কাপেই প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাটা বিলাসিতাই। তবু পথ যেহেতু খোলা আছে, তাই যে কেউই উঁকি মারতে পারেন সেখানে। বাংলাদেশ কোচ পিটার বাটলার অবশ্য ভিন্নধর্মী। তাঁর একমাত্র লক্ষ্যই দলের উন্নতি করা।নারী এশিয়ান কাপেই প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাটা বিলাসিতাই। তবু পথ যেহেতু খোলা আছে, তাই যে কেউই উঁকি মারতে পারেন সেখানে। বাংলাদেশ কোচ পিটার বাটলার অবশ্য ভিন্নধর্মী। তাঁর একমাত্র লক্ষ্যই দলের উন্নতি করা।
১২ দলের এশিয়ান কাপে সেরা ৬ দল সরাসরি সুযোগ করে নেবে ২০২৭ ব্রাজিলবিশ্বকাপে। সপ্তম ও অষ্টম হলেও থাকছে প্লে-অফ খেলার সুযোগ। একইসঙ্গে টিকিট মিলবে অলিম্পিক বাছাইপর্বের। কোয়ার্টার ফাইনালে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ সুযোগ পাবে তৃতীয় হওয়া সেরা দুটি দল৷
প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেও ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে প্রতিটি দলই খেলেছে একটি করে ম্যাচ। বাংলাদেশ শূন্য পয়েন্ট নিয়েও গোলব্যবধানে এগিয়ে থাকায় উজবেকিস্তানকে তলানিতে ঠেলে রয়েছে টেবিলের তিনে। তবে সেরা তৃতীয় দলের র্যাঙ্কিং হিসেব করলে বাংলাদেশই রয়েছে সবার তলানিতে। এমন অবস্থায় বিশ্বকাপ খেলার পথ খোঁজাটা আকাশকুসুম কল্পনা।
সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে কাল দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ সংবাদ সম্মেলনে কোচ বাটলার বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে বলেন, ‘আমি তা মনে করি না। আমি প্রতিটি ম্যাচকে সেভাবেই দেখি যেভাবে তা সামনে আসে এবং যেমনটি আমি বলেছি এবং আমি বারবার একই কথা বলতে চাই না। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে।’
র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল হলেও উত্তর কোরিয়াকে নিয়ে কাটাছেড়া কিছুটা দুষ্কর। আধুনিক যুগেও তাদের খেলার ভিডিও খুব একটা পাওয়া যায় না ইন্টারনেটে। কোচ বাটলারকে তাই পরিকল্পনা সাজাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে, ‘যতই গবেষণা বা ভিডিও অ্যানালাইসিস করি না কেন, বাঁশি বাজার আগে আসলে বোঝা যায় না মাঠে কী হতে চলেছে। খেলোয়াড়েরাই সিস্টেম তৈরি করে, সিস্টেম খেলোয়াড় তৈরি করে না। আপনাকে যথেষ্ট বুদ্ধিমান হতে হবে যাতে দ্রুত কোনো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া যায় বা প্রতিপক্ষের কৌশল মোকাবিলা করা যায়।’
প্রতিপক্ষ যে-ই হোক, আক্রমণাত্মক দর্শন থেকে পিছু হটতে চান বাটলার। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। দিনশেষে আমরা শুধু বসে থেকে প্রতিপক্ষের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাই, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল নিজস্ব ঢংয়ে খেলুক, শুধু রক্ষণাত্মক না হয়ে। যখন বল আমাদের দখলে থাকবে, তখন আমরা আক্রমণাত্মক এবং সৃজনশীল থাকব। আর যখন বল আমাদের কাছে থাকবে না, তখন আমরা মাঠের জায়গা কমিয়ে রক্ষণভাগকে সুসংহত রাখব।’

কাল নারী এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচ।
১৮ মিনিট আগে
নারী এশিয়ান কাপে প্রথমবার খেলতে নেমেই চমকে দিয়েছে বাংলাদেশ। পরশু র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা চীনের কাছে ২-০ গোলে হারলেও খেলায় ছিল নান্দনিকতা ও সাহসিকতার মিশেল। কাল বাংলাদেশ সময় সকাল ৮টায় আরও এক অগ্নিপরীক্ষার সম্মুখীন হবে পিটার বাটলারের দল। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ঋতুপর্ণা-আফঈদাদের প্রতিপক্ষ
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষ
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
১২ ঘণ্টা আগে