ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তির ঘোষণা অনেক আগে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। তবে জানা গিয়েছিল ২১ জুলাই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের হয়ে অভিষেক হবে আর্জেন্টাইন অধিনায়কের।
গতকাল সমর্থকদের নতুন এক সুসংবাদ জানিয়েছে মিয়ামি। মেসিকে বরণ বা পরিচয় করে দেওয়ার তারিখ জানিয়েছে ক্লাব। আগামী ১৬ জুলাই মিয়ামি নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে। সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মিয়ামি।
তবে শুধু মেসিই নন, তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্ডি আলাবাকেও পরিচয় করিয়ে দেবে মিয়ামি। যদিও এখন পর্যন্ত আলাবার সঙ্গে চুক্তি হয়নি মিয়ামির। সঙ্গে থাকছেন বার্সেলোনায় তাঁদের গুরু হিসেবে কাজ করা আর্জেন্টাইন কোচ টাটা মার্তিনেজও। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্যে দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠান সূচি রেখেছে ক্লাব। সবাইকে পরিচয় করি দেওয়ার তারিখ ঘোষণা করলেও মেসির চুক্তির বিষয়ে এখনো কিছু জানায়নি তারা।
মেসির চুক্তির বিষয় মিয়ামি কিছু না জানালেও ২১ তারিখের আগেই যে দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে তা নিশ্চিত। কারণ এই তারিখে লিগ কাপে অভিষেক হবে মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে।

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
২ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
২ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
২ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
৭ ঘণ্টা আগে