
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গত রাতে আর্সেনাল সেমিফাইনালের প্রথম লেগে খেলেছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে। পিএসজির ১-০ গোলের জয় দেখে রুদ্ধশ্বাস জয় মনে হতে পারে। তবে মাঠে নিখুঁত খেলা তেমন একটা দেখাতে পারেনি আর্সেনাল। গানার্সদের রুখতে এমনভাবে রক্ষণভাগ সাজান পিএসজি কোচ লুইস এনরিকে, মনে হচ্ছিল আগে থেকেই সবকিছু বিচার-বিশ্লেষণ করে খেলতে এসেছেন।
আর্সেনাল-পিএসজি সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ৭ মে। ম্যাচটি হবে পার্ক দে প্রিন্সেসে। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া দ্বিতীয় লেগকে পাখির চোখ করে রেখেছেন। এমিরেটসে গত রাতে হারের পর পিএসজির উদ্দেশে এক রকম হুংকার ছেড়ে রায়া বলেন, ‘আমরা ২৫ মিনিট থেকে দেখিয়েছি, যেকোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারি। ঘরের বাইরে যে জিততে পারি, সেটা এই মৌসুমে দেখিয়েছি। তাই আমরা প্যারিসে আগামী সপ্তাহে জিততে যাচ্ছি।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল যে দাপট দেখিয়েছিল, এর ছিটেফোঁটাও আজ দেখা যায়নি। বলের দখল, শট নেওয়া, পাস বাড়ানোর সংখ্যা, নিখুঁতভাবে বল বাড়ানো—সবকিছুতেই গানারদের চেয়ে এগিয়ে ছিল প্যারিসিয়ানরা। জমাট রক্ষণভাগ দেখেই বোঝা যাচ্ছিল, মিকেল আরতেতার দলকে রুখতে সব রকম ‘হোম ওয়ার্ক’ করে এসেছে লুইস এনরিকের দল।
এমিরেটস স্টেডিয়ামে গত রাতে চার মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে আর্সেনালের রক্ষণভাগে ঢুকে পড়েন খিচা কাভারাস্কেইয়া। আর্সেনালের রক্ষণ চিড়ে কাভারেইস্কা এরপর খুঁজে পান দেম্বেলেকে। বাঁ পায়ে শট নিয়ে দুর্দান্ত গোল করেন দেম্বেলে। শেষ পর্যন্ত এই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের দল।
অ্যাওয়ে ম্যাচ জয়ের আত্মবিশ্বাসের যে কথা গতকাল রায়া বলেছেন, তা অবশ্য যৌক্তিক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটসে আর্সেনাল জিতেছিল ৩-০ গোলে। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়ালকে। যে দল রিয়ালের ‘দুর্গ’ জয় করতে পারে, পিএসজিকে পার্ক দে প্রিন্সেসে হারাতে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে