
মৌসুমের শেষ দিকে এসে শিরোপার জন্য প্রিমিয়ার লিগে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেখানে লিভারপুলকে এখন হিসেবের বাইরেই রাখতে হচ্ছে। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে হারের পর লিগ পুনরুদ্ধারের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে অলরেডদের। যেটুকু আশা ছিল ইয়ুর্গেন ক্লপের, সেটিও যেন আজ শেষ হয়ে গেল।
ওয়েস্ট হামেও হোঁচট খেয়েছে লিভারপুল। ড্র করেছে বসেছে ২-২ গোলে। লন্ডন স্টেডিয়ামে ৪৩ মিনিটে জারোড ব্রাউনের গোলে পিছিয়ে পড়েছিল অলরেডরা। তবে বিরতি থেকে ফেরার তিন মিনিটের মধ্যে ব্যবধানটা সমতায় আনে ক্লপের দল। ৬৫ মিনিটে এগিয়েও গিয়েছিল তারা। আত্মঘাতী গোল হজম করে বসে ওয়েস্ট হাম। তবে ডেভিড ময়েসের দল হার এড়িয়েছে ৭৭ মিনিটের গোলে।
এই ড্রয়ে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আগামীকাল নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে আতিথেয়তা দেবে টটেনহাম। স্পার্সদের হারাতে পারলে শীর্ষস্থানটা আরেকটু মজবুত করতে পারবে গানাররা।
আগামীকাল মাঠে নামছে সিটিও। নটিংহাম ফরেস্টের বিপক্ষে তাদের মাঠে জিতলে আর আর্সেনাল যদি টটেনহামের বিপক্ষে হেরে বসে তবে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পথে এগিয়ে যাবে সিটিজেনরা। শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।
এভারটনের বিপক্ষে হারের পর আশা না হারানো ক্লপ শিরোপা দৌড়ে টিকে থাকতে চেয়েছিলেন, আর্সেনাল ও সিটির বিপর্যয়। সেটি যদি আজ রাতে ঘটে তবে অলরেডরা আবারও আশায় বুক বাঁধতে পারে। কিন্ত মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট বিসর্জন দিয়ে আবারও শিরোপা দৌড়ে ফেরাটা যে বেশ কঠিন। অ্যানফিল্ডের নিজের শেষ মৌসুমে হয়তো খালি হাতেই থাকতে হতে পারে ক্লপকে।
তবে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে ক্লপের সঙ্গে মোহামেদ সালাহর তিক্ত দৃশ্যই দেখা গেল। এভারটনের বিপক্ষে হারের পর অ্যানফিল্ডের সাবেক ডিফেন্ডার জ্যামি ক্যারঘার সালাহ ও ডারউইন নুনেজের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে বলেছিলেন। আজ দুই ফরোয়ার্ড ছিলেন না একাদশে। সালাহ মাঠে নামেন ৭৯ মিনিটে। ততক্ষণে ম্যাচ ২-২ গোলে সমতায়। তার আগেই মাঠে নামার জন্য টাচলাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ৭৭ মিনিটে মিকেইল আন্তোনিও হেডে ওয়েস্ট হামকে সমতায় ফেরানোর পর ক্লপের দিকে তাকিয়ে উত্তপ্ত হয়ে কথা বলতে দেখা যায় সালাহকে। এ সময় মিসরীয় তারকাকে বেশ বিরক্তিও প্রকাশ করেন। ক্লপ কাছে এসে একটু দূরে সরে যাওয়ার পর সালাহকে থামানোর চেষ্টা করেন তাঁর কয়েকজন সতীর্থ।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে