
ফেডারেশন কাপে শুরুতেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। দিনটা অন্য রকম কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে তারা। তিনটি গোলই আসে স্যামুয়েল বোয়াটেংয়ের কাছ থেকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন দোরিয়েলতন। মাঝমাঠ থেকে আক্রমণের জন্য বল বাড়ান রাইটব্যাক তাজ উদ্দিন। ইমানুয়েল সানডে তা নিয়ন্ত্রণে নেওয়ার পর এক ফুটবলারকে কাটিয়ে পাস দেন মোহাম্মদ রাকিবের কাছে। তাঁর ক্রস থেকে দারুণ প্লেসিংয়ে বল জালে জড়ান দোরিয়েলতন।
মাঝমাঠ থেকে আক্রমণের সুর বেঁধে দেন তাজ উদ্দিন। বক্সের সামনে বল পেয়ে ফর্টিসের একজনকে কাটিয়ে ইমানুয়েল সানডে বল তুলে দেন রাকিবের পায়ে। পোস্টের সামেন থেকে গোলে শট না নিয়ে জাতীয় দলের উইঙ্গার ক্রস দিলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন দরিয়েলতন গোমেজ।
পিছিয়ে পড়ে ফর্টিসও মরিয়া হয়ে ওঠে কিছুটা। সাজ্জাদ হোসেন বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে একা পেয়েও পারেননি গোল করতে। ৮৫ মিনিটে ফর্টিসের ত্রাতা হয়ে ওঠেন বসুন্ধরার ডিফেন্ডার তারিক কাজী। তাঁর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফর্টিস। রাজ উদ্দিন সাগরের উড়িয়ে মারা বল দৌড়ে এসে ধরার চেষ্টা করেন শ্রাবণ। কিন্তু তারিকের সঙ্গে ধাক্কায় বল তাঁর হাত ফসকে পড়ে যায়। পরে তা তারিকের পায়ে লেগে গড়িয়ে যায় ফাঁকা পোস্টে। তাতে আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বসুন্ধরা।
কুমিল্লায় দুবার পিছিয়ে পড়ে মোহামেডান। ৯ মিনিটে ইসা ফয়সালের গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। জবাবে মোহামেডান ফিরে আসে দুই মিনিট পরই। সমতা ফেরান বোয়াটেং। ৩০ মিনিটে দানিলো কুইপাপার লক্ষ্যভেদে ফের এগিয়ে যায় পুলিশ এফসি।
দ্বিতীয়ার্ধে ফের দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৪৭ মিনিটে সমতা ফেরানোর পর ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বোয়াটেং।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
১ ঘণ্টা আগে
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৪ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৫ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৬ ঘণ্টা আগে