এবারের বিশ্বকাপে কোচের চাকরি চলে যাওয়ার ঘটনা যেন খুবই সাধারণ ব্যাপার। দল নকআউট পর্ব থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গেই কোচের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। দলটির সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে সান্তোসের।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে এ খবর। সান্তোসের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এফপিএফ বলেছে, ‘২০১৪ সালের সেপ্টেম্বরে যে পথচলা শুরু হয়েছিল, সেই সফল পথচলা শেষ হলো অবশেষে। পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ শেষে এফপিএফ ও ফার্নান্দো সান্তোস, দুই পক্ষই বুঝতে পেরেছে নতুন করে সবকিছু শুরু করার এখনই সময়। আমরা এখন নতুন কোচ বেছে নেওয়ার জন্য কাজ শুরু করব।’
সান্তোসের শেষ সময়টা অবশ্য ভালো কাটেনি। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল দুই ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মূল একাদশ সাজিয়েছিলেন তিনি। রোনালদোকে বদলি খেলোয়াড় হিসেবে নামানোয় অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল তাকে। এমন ঘটনাই কি সান্তোসের সঙ্গে পর্তুগালের বিচ্ছেদের কারণ, সে ব্যাপারে বিদায়ী কোচ কিছু বলেননি। তবে তেমন কিছুরই ইঙ্গিত করেছেন সান্তোস। পর্তুগিজ কোচ বলেন, ‘আপনি যখন কোনো দল চালাবেন, কঠিন কিছু সিদ্ধান্ত নিতেই হবে। এটা স্বাভাবিক যে আমার সিদ্ধান্তে সবাই খুশি হয়নি। দলের জন্য ভালো হবে এমন সিদ্ধান্তই আমি নিচ্ছিলাম।’
২০১৪-এর ২৩ সেপ্টেম্বর পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন সান্তোস। দীর্ঘ আট বছরে তাঁর অধীনে পর্তুগাল খেলেছিল ১০৯ ম্যাচ। জিতেছে ৬৮ ম্যাচ, ড্র ২১ ম্যাচ এবং ২০ ম্যাচ হেরেছিল।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪৪ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে