চেলসির বিপক্ষে ড্র দিয়ে মৌসুম শুরু করা লিভারপুল আজ বড় জয় পেয়েছে। ৫৮ মিনিটে ১০ জনের দল হয়েও বোর্নমাউথের বিপক্ষে ৩–১ গোলের জয় পেয়েছে অল রেডরা।
লিভারপুলের হয়ে গোল তিনটি করেছেন লুইস দিয়াজ, মোহাম্মদ সালাহ ও ডিয়েগো জোতা। বোর্নমাউথের হয়ে ব্যবধান কমানো গোল করেছেন অ্যান্টোইন সেমেনিও।
লিভারপুল জয় পেলেও শুরুতেই অবশ্য গোল হজম করেছিল। লিভারপুলের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সন্ডার আরনল্ডের ভুলে ৩ মিনিটে বোর্নমাউথকে দেন সেমেনিও। শেষে অবশ্য আরনল্ডের এই ভুল ক্ষতির কারণ হতে দেয়নি তাঁর সতীর্থরা। প্রিমিয়ার লিগে দলের হয়ে তাঁর ২০০ তম ম্যাচের মাইলফলক রাঙিয়ে দিয়েছেন সালাহ–দিয়াজরা।
পিছিয়ে পড়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে পড়ে লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড়েরা। বোর্নমাউথের গোলরক্ষক নেতো ও ক্রসবারের কারণে সমতায় ফিরতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। জোতার সহায়তায় দলকে সমতায় ফেরান দিয়াজ। ৯ মিনিট পরেই দলকে এগিয়ে দেন সালাহ। পেনাল্টিতে পাওয়া গোলটির শট অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। কিন্তু ফিরতি বল জালে পাঠিয়ে দেন মিশরীয় ফরোয়ার্ড।
এই গোলে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে পাঁচে উঠে এসেছেন সালাহ। ১৮৬ গোলে এত দিন তাঁর সঙ্গে যৌথভাবে পাঁচে ছিল স্টিভেন জেরার্ড। ৩৪৬ গোলে সবার শীর্ষে আছেন কিংবদন্তি ইয়ান রাশ। আর কোনো গোল না হলে ২–১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। ৫৮ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের মাঠ ছেড়ে যাওয়ার সুবিধা নিতে পারেনি বোর্নমাউথ। উল্টো ৪ মিনিট পরেই তৃতীয় গোল হজম করে তারা। অল রেডদের হয়ে ৬২ মিনিটে শেষ গোলটি করেন জোতা। পর্তুগিজ স্ট্রাইকারের গোলের মধ্যে দিয়ে যেন একটা চক্রও পূরণ হয় লিভারপুলের। আক্রমণভাগের তিন খেলোয়াড়ই গোল পেয়েছেন।

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
৩ ঘণ্টা আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
৪ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
৭ ঘণ্টা আগে