
লম্বা সময় ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। দলের বাজে পারফরম্যান্সের কারণে অবশেষে বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হাগ। তাঁর পরিবর্তে অলরেডদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সহকারী কোচ রুড ফন নিস্টলরয়ের কাঁধে।
২০২২ সালে ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন টেন হাগ। কিন্তু ইউনাইটেডকে ফেরাতে পারেননি সাফল্যের ধারায়। ইংলিশ প্রিমিয়ার লিগের এ মৌসুমে আরও খারাপ অবস্থা হয়েছে রেড ডেভিলদের। গতকাল রাতেও ওয়েস্ট হামের তাদের মাঠে বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড।
সেই হারের ক্ষত তরতাজা থাকতেই চাকরিচ্যুত হলেন টেন হাগ। লিগে এ মৌসুমের প্রথম ৯ ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র তিনটি। ১১ পয়েন্ট নিয়ে আছে ১৪ তম স্থানে। তার আগে গত সপ্তাহে ইউরোপা লিগ খেলতে তুরস্ক সফরে গিয়ে হোসে মরিনহোর ফেনেরবাচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। টুর্নামেন্টের ৩৬ দলের মধ্যে ইউনাইটেডের অবস্থান ২১ তম স্থানে।
এ মৌসুমের শুরু থেকে দলের বাজে পারফরম্যান্সের কারণে টেন হাগ বরখাস্ত হতে পারেন, এমন গুঞ্জন চলছিল। আজ সেটিই সত্যি হলো। টেন হাগের পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেড ডেভিলদের সামলাবেন দলটির সাবেক স্ট্রাইকার নিস্টলরয়। টেন হাগের মতো তিনি ডাচ। গত মৌসুমে টেন হাগের সহকারী হয়ে ম্যানচেস্টারে ফেরেন নিস্টলরয়। আজ তাঁর হাতে রেড ডেভিলদের দায়িত্ব দেওয়া নিয়ে ইউনাইটেডের বিবৃতি, ‘স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত’ নিস্টলরয় দায়িত্বে থাকবেন।
গত মে মাসে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জেতার পর ইউনাইটেডের সঙ্গে ১ বছরের চুক্তি বাড়িয়েছিলেন টেন হাগ। কিন্তু সেই চুক্তির তিন মাস যেতে না যেতেই হারাতে হলো চাকরি। ২০১৩ সালে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর এখন ষষ্ঠ কোচের খোঁজ করতে হচ্ছে ইউনাইটেডকে।

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ ঘণ্টা আগে