
প্রথম দিন সাঞ্জামুল ইসলামের সেঞ্চুরিতে ৩০০ রানের ভিত পায় রাজশাহী। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে পদ্মাপারের দলটিকে ভালোই জবাব দিচ্ছে ঢাকা। শিবলির সেঞ্চুরির দিনে আক্ষেপ নিয়ে মাঠে ছেড়েছেন ঢাকার আরেক ব্যাটার আনিসুল ইসলামের। প্রথম ইনিংসে দলটির হয়ে বল হাতে সবচেয়ে সফল আশরাফুল ইসলাম সিয়াম।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের করা ২৯৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে ঢাকা। ১১২ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন শিবলি। তাঁর সঙ্গী তাইবুর ১২ রানে অপরাজিত আছেন। ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আনিসুল। ব্যক্তিগত ৯৭ রানে সাঞ্জামুলের বলে সাব্বিরের হাতে ক্যাচ দেন তিনি।
সিলেট একাডেমি গ্রাউন্ডে খুলনা ও সিলেটের প্রথম দিনের খেলা হয়নি। দ্বিতীয় দিন আগে ব্যাটিং করে ২৫৯ রানে অলআউট হন সফরকারীরা। মোহাম্মদ মিঠুন ৪৪ ও কালাম সিদ্দিকী করেন ৩৬ রান। সিলেটের হয়ে নাসুম আহমেদ ৪ উইকেট নেন। জবাবে বিনা উইকেটে ২৮ রান করে দিনের খেলা শেষ করেছে চায়ের দেশের দলটি।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ময়মনসিংহ-চট্টগ্রাম ম্যাচে এদিন ১৪ উইকেট পড়েছে। ৮ উইকেট হারিয়ে ব্যাট করতে নামা ময়মনসিংহ অলআউট হয়েছে ২৮৮ রানে। জবাবে শুভাগত হোম ও আরিফ আহমেদের ঘূর্ণি জাদুতে ২১০ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। সমান চারটি করে উইকেট নেন শুভাগত ও আরিফ। ৭৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮২ রানে ২ উইকেট হারিয়েছে ময়মনসিংহ। ১৬০ রানের লিড পেয়েছে তারা।
শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বরিশালের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছে রংপুর। দক্ষিণের দলটির করা ১৯৬ রানের জবাবে ২০২ রানে অলআউট হয় তানভীর হায়দাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯০ রানে ৭ উইকেট হারিয়েছে বরিশাল। ৩ উইকেট হাতে রেখে ৮৪ রানে এগিয়ে আছে তারা। ২৪ রানে ৩ উইকেট নিয়ে বরিশালকে অলআউট করার কাজটা সামনে থেকেই করছেন রিশাদ হোসেন।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে