টানা দুটি রোমাঞ্চকর জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। যেখানে চেমসফোর্ডে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে যেন ‘থ্রিলার মুভি’।শেষ বলে নিষ্পত্তি হওয়া এই ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের কথা কল্পনাও করতে পারেননি তামিম ইকবাল।
বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে নামা আয়ারল্যান্ডের ৪১ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ২২৩ রান। ম্যাচের ভোল পাল্টানো শুরু হয় এর পর থেকেই। ৪২তম ওভারের পঞ্চম বলে হ্যারি টেক্টরকে ফিরিয়ে চতুর্থ উইকেটের ৭৯ রানের জুটি ভাঙেন। এরপর খুব দ্রুত মোস্তাফিজ আরও দুই উইকেট তুলে নেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে করে ২৭০ রান। এমন রোমাঞ্চকর জয়ের কথা কল্পনাও করতে পারেননি তামিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘যদি আমি বলি, আমার বিশ্বাস ছিল ম্যাচ জেতার তাহলে ভুল বলা হবে। একটা সময়ে আমি ধরেই নিয়েছিলাম ম্যাচ হাত ফসকে বেরিয়ে গেছে। কিন্তু যখন ক্যাম্ফার ও টাকারের উইকেট তুলে নিলাম, তখন বিশ্বাস করতে শুরু করলাম। বোলিং আক্রমণ ভালো হলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়।’
বাংলাদেশের এই রোমাঞ্চকর জয়ের দিনে রানে ফিরেছেন তামিম। ওয়ানডেতে টানা ৯ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন। ৮২ বলে ৬৯ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৫৬তম ফিফটি।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১৩ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৪৪ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে