
আগামী ফেব্রুয়ারিতে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। সংক্ষিপ্ততম বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলবে কিউইরা। সিরিজটির জন্য দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজজেডসি) নির্বাচক প্যানেল। যথারীতি নেতৃত্বে আছেন মিচেল সান্টনার।
দলে ফেরানো হয়েছে কাইল জেমিসন ও ইশ সোধিকে। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন জেমিসন। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে এই দীর্ঘদেহী পেসারকে বাদ দেওয়া হয়। এক সিরিজ পরই অপেক্ষা ফুরাল জেমিসন।
সোধির টি-টোয়েন্টি দলে ফেরার অপেক্ষাটাও দীর্ঘ হলো না। এই তারকা স্পিনারকে ছাড়াই গত মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে ৩ ম্যাচের সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। এক সিরিজ বাদে টি–টোয়েন্টি দলে ফেরানো হলো তাঁকে। মূলত উপমহাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফেরানো হয়েছে সোধিকে।
টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় আছেন নাথান স্মিথ। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ও ওয়ানডে অভিষেকের পর ক্যারিয়ারের শুরুতেই আশা দেখাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন তিনি। চোটের কারণে দলে রাখা হয়নি ম্যাট হেনরি, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্সদের মতো ক্রিকেটারদের।
নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৫ নভেম্বর। ৬, ৯, ১০ ও ১৩ নভেম্বর সিরিজের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, টিম রবিনসন, টিম সাইফার্ট, ইশ সোধি, জ্যাকব ডাফি, রাচিন রবীন্দ্র, মার্ক চাপম্যান, নাথান স্মিথ।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
২ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৩ ঘণ্টা আগে