অনেক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। রানখরা কাটিয়ে ওঠার সুযোগটা তিনি পেয়েছিলেন ডারবান টেস্টে। কিন্তু সুযোগ হাতছাড়া করেছেন মিডল অর্ডারের অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশি যেভাবে আউট হয়েছে সেটার বিশেষ এক কথায় হতে পারে ‘আত্মহত্যা’। দ্বিতীয় ইনিংসেও উইকেট বিলিয়ে এসেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট করার পর বাংলাদেশ গুটিয়ে যায় ২১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ তোলেন মুশফিক। ৫১ রানে ফেরেন তিনি। মুশি এমন সময়ে আউট হলেন যখন দলকে এগিয়ে নিতে তাঁর ইনিংসটা লম্বা করার খুব প্রয়োজন ছিল। সেই তিনিই কিনা সাজঘরে ফিরলেন 'শিশুতোষ' ভুলে! রোজা বলে রিভার্স সুইপ করতে গিয়ে সাইমন হারমারের বলে বোল্ড!
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের দলের প্রতিনিধি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন হতাশা প্রকাশ করেছেন। মুশফিক কেন অমন ভুল করেছেন সেটার ব্যাখ্যা দিতে পারেননি তিনি। মুশির আউট হওয়ার ধরন নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সতীর্থের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রসঙ্গটার ইতি টানতে সংবাদমাধ্যমকেও অনুরোধ করলেন তিনি।
আজ পোর্ট এলিজাবেথ টেস্টে ৩৩২ রানে হারের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আপনারা হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলছেন। বলতেই পারেন। রিভার্স সুইপ ক্রিকেটেরই একটা শট। বাইরের কোনো শট না। এই শট তিনি খেলতেই পারেন। তার খেলার পরিকল্পনায় যদি থাকে সে খেলবেই। তিনি এই শট খেলে সফল হয়েছেন; রান করেছেন। আমার মনে হয় তাকে সমর্থন করা উচিত। এটা নিয়ে আমি তাকে সমর্থন করি।’
৪১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ভয়ংকর বিপর্যয় নেমে আসে বাংলাদেশ দলে। মুমিনুলদের ৮০ রানে গুঁড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। এমন ব্যাটিং এবং এভাবে হারার ব্যাখ্যা কী? উত্তর দিতে গিয়ে সংবাদমাধ্যমের সামনেও অসহায় আত্মসমর্পণ করলেন মুমিনুল। তিনি বলেছেন, ‘লড়াই করতে না পারার ব্যাখ্যা একটাই, আমরা খুব বাজে ব্যাটিং করেছি। ব্যাটিংয়ের দিক থেকে বলতে গেলে… আমরা আসলে খেলতে পারিনি।’

ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
১৫ মিনিট আগে
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
৩১ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে