অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার কথা ছিল মুশফিকুর রহিমেরও। কিন্তু অস্ট্রেলিয়ার কড়া শর্ত খেলতে দেয়নি তাঁকে। বিসিবি মুশফিককে খেলানোর অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার মন গলাতে না পারায় বাসাতেই থাকতে হয়েছে মুশিকে। ঘরে বসেই তাই সাকিব–মোস্তাফিজদের খেলা দেখতে হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান।
মাঠটাকে যে মুশফিক মিস করছেন, তা বোঝা যাচ্ছিল সিরিজের প্রতি ম্যাচ শেষেই। খেলতে না পারলেও সতীর্থদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন বাসা থেকে। উদ্যাপনও করছিলেন সেখানে বসেই। আজ সিরিজের শেষ টি–টোয়েন্টিতে জয়ের পর আবার ফেসবুকে ভক্তদের সামনে ধরা দিলেন মুশফিকুর রহিম। তবে এবার স্ট্যাটাস দিয়েই থামেননি। বাংলাদেশের জয় নিশ্চিত হতেই ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানকে নিয়ে ফেসবুকে হাজির মুশফিক।
ছবিতে দেখা যাচ্ছিল উচ্ছ্বসিত বাবা–ছেলেকে। মুশফিকের মুখে তো হাসি ছিলই, মায়ানও হাতে ছোট্ট বাঘের পুতুল নিয়ে করছিল উৎসব। বাবা–ছেলের উৎসবের পেছনে টিভি পর্দায় ভাসছিল সাকিব–সাইফউদ্দিনের ‘সোনায়খচিত’ বোলিং পরিসংখ্যানটা।
সেই ছবির ওপর মুশফিক লিখেছেন, ‘আমাদের জন্য কি দারুণ একটি মুহূর্ত! কি অসাধারণ জয়, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪–১ এ সিরিজ জয়। আলহামদুলিল্লাহ! আমার দলের প্রত্যেককে এবং সবাইকে অভিনন্দন।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১৪ মিনিট আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
১ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
৩ ঘণ্টা আগে