
দুবাইয়ে ৯ মার্চ রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। আইসিসির এই ইভেন্টে শুবমান গিল দারুণ খেলেছেন। চ্যাম্পিয়ন হওয়ার এক সপ্তাহের মধ্যেই আইসিসির পুরস্কার পেলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
স্টিভ স্মিথ ও গ্লেন ফিলিপসকে টপকে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গিল। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আজ ক্রিকেটের অভিভাবক সংস্থা সেটা জানিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ ম্যাচে ৪৭ গড় ও ৭৫.৫০ স্ট্রাইকরেটে ১৮৮ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি। ১২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন গিল। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি এবং এই ম্যাচেই তিনি হয়েছেন ম্যাচসেরা।
ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪০৬ রান করেছেন গিল। ভারতীয় এই ক্রিকেটার যে পাঁচ ম্যাচ গত মাসে খেলেছেন, সবই ওয়ানডে। পাঁচ ম্যাচে ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন এই রান। ফেব্রুয়ারিতে গিলের দুটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে। স্মিথ ও ফিলিপস গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ ও ২৩৬ রান করেছেন। দুজনেই খেলেছেন ৫টি করে ম্যাচ।
ফিলিপসের ফেব্রুয়ারিতে ২৩৬ গড় নিঃসন্দেহে চোখ কপালে ওঠার মতো। পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই যে তিনি অপরাজিত ছিলেন। লাহোরে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিলিপস অপরাজিত থাকেন। শেষের দিকে কী পরিমাণ তাণ্ডব তিনি চালিয়েছেন, সেটা পাকিস্তানের ভুলে যাওয়ার কথা নয়। লাহোরের সেই ম্যাচটি ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ।
শেষের দিকে ঝোড়ো ব্যাটিং ছাপিয়ে ফিলিপসের অতিমানবীয় ফিল্ডিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফিলিপস ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির মতো উড়ে ধরেছেন। ফিলিপস ক্যাচটি ধরেন বাঁ হাতে। কিউই এই ‘সুপারম্যান’ আরও দুটি ক্যাচ ধরে চমকে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে। দুবাইয়ে ২ মার্চ ভারতের বিপক্ষে ব্যাকওয়ার্ড পয়েন্টে কোহলির ক্যাচ ডান দিকে ঝাঁপিয়ে ধরেন ফিলিপস।ফাইনালেরটাও ছিল অসাধারণ। মিচেল স্যান্টনারের বল নিশ্চিত চার মনে করেই এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন গিল। সেই বল চুম্বকের মতো আটকে যায় উড়ন্ত ফিলিপসের হাতে।
ফিলিপস ফাইনালে উড়ন্ত ক্যাচ ধরলেও থেকে গেছেন পরাজিত দলে। গিলের ভারতই শেষ পর্যন্ত এক ওভার হাতে রেখে ৪ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর আইসিসির ফেব্রুয়ারি মাসের নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। অজি ক্রিকেটার অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাসা পুত্থাওয়াং এই দুই নারী ক্রিকেটার ছিলেন কিংয়ের প্রতিদ্বন্দ্বী।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে