
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন কেইন উইলিয়ামসন। এক বিবৃতিতে তারকা ব্যাটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত তরুণদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
উইলিয়ামসনের নেতৃত্বে একটি টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। এছাড়া দুটি বিশ্বকাপের শেষ চারেও খেলেছে ব্ল্যাক ক্যাপসরা। টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাবেন তিনি।
বিবৃতিত উইলিয়ামসন বলেন, ‘নিউজিল্যান্ড দলের অংশ হতে পারা বরাবরই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এখন সময় হয়েছে নতুনদের সুযোগ করে দেওয়ার। এই দলটাতে বেশকিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। তাঁদের নেতৃত্বে আছে মিচেল সান্টনারের মতো একজন। দলের বাইরে থাকলেও তাদের জন্য আমার শুভকামনা থাকবে।’
আপাতত বাকি দুই সংস্করণে নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে চান উইলিয়ামসন, ‘নিউজিল্যান্ড দল আমার হৃদয়ের অংশ। এই দল থেকে আমি যে সমর্থন পেয়েছি তাতে আমি সব সময় কৃতজ্ঞ থাকব। আমি টেস্ট ও ওয়ানডে নিয়ে এখনও খোলা মনে সিদ্ধান্ত নিতে চাই।’
উইলিয়ামসনের অধীনে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে নিউজিল্যান্ড। এরপর দেশের হয়ে এই সংস্করণে আর কোনো ম্যাচ খেলেননি ডানহাতি ব্যাটার। বিরতি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপেও তাঁল মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিশ্চিতভাবেই দলে রাখত নিউজিল্যান্ড। কিন্তু তার আগেই বিদায় বলে দিলেন উইলিয়ামসন।
২০১১ সালের অক্টোবরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি অভিষেক হয় উইলিয়ামসনের। ৯৩ ম্যাচের ৯০ ইনিংসে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ২৫৭৫ রান। স্ট্রাইকরেট ১২৩.০৮, ব্যাটিং গড় ৩৩.৪৪। ফিফটি করেছেন ১৮টি।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
৮ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
৯ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
১২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
১২ ঘণ্টা আগে