
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। মাত্র দুই দিনেই ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দলীয় এই ব্যর্থতা ভুলতে হয়তো খুব বেশি সময় লাগবে না লিটন দাসের।
কিন্তু অস্ট্রেলিয়া সফরে নিজের হতাশাজনক পারফরম্যান্সের দুঃস্মৃতি লিটন ভুলবেন কীভাবে?
ডারউইন টেস্টে বাংলাদেশ জিতলেও একমাত্র ইনিংসে ডাক মারেন লিটন। ম্যাকাইতে প্রথম ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সবমিলে ভুলে যাওয়ার মতো একটা সিরিজই কাটালেন লিটন। নিঃসন্দেহে এই সিরিজের দুঃস্মৃতি দীর্ঘ দিন তাড়িয়ে বেড়াবে তাঁকে।
ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসে লিটন ফিরেছেন ক্যাচ শিখিয়ে। নাজমুল হোসেন শান্ত ফিরলে ৫১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস হারের শঙ্কায় থাকা সফরকারীরা তখন কঠিন সময় পার করছে। আগের দুই ইনিংসে ডাক মারা লিটনের সামনে দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। তবে এবারও হতাশ করেন তিনি। মিচেল স্টার্কের বলে খোঁচা মেরে স্লিপে দাঁড়ানো বিউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন। তালুবন্দী করতে কোনো ভুল করেননি ওয়েবস্টার।
প্রথম ইনিংসে স্টার্কের শিকার হয়ে ফেরেন লিটন; এলবিডব্লু হয়ে। ডারউইন টেস্টের একমাত্র ইনিংসেও একই চিত্র। সেবারও স্টার্কের বলে আউট হন লিটন। অস্ট্রেলিয়া সফরজুড়ে তাই লিটনের আতঙ্ক হয়ে রইলেন স্টার্ক।
চোটের কারণে শুরুতে প্রথম টেস্ট খেলার কথা ছিল না লিটনের। চোট কাটিয়ে শেষ মুহূর্তে দলে জায়গা করে নেন। তবে আস্থার প্রতিদান দেওয়া তো দূরে থাক, সিরিজজুড়ে ডাক মেরে নিজেকে হারিয়ে খুঁজলেন লিটন।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে